বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভোলায় কুকুরের কামড়ে আহত হয়ে ২০জন হাসপাতালে

ভোলায় কুকুরের কামড়ে আহত হয়ে ২০জন হাসপাতালে

ভোলার লালমোহন উপজেলায় বেড়েছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। গত দুইদিনে এ সকল কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন ২০ জন। এদের মধ্যে রয়েছেন নারী, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ। আজ বৃহস্পতিবার (২৫জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে ৭জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর আগে বুধবার আরও ১৩ জন কুকুরের কামড়ে আক্রান্ত হন। অধিকাংশ আক্রান্তরা উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ তথ্য জানা গেছে।

এছাড়াও বর্তমানে উপজেলার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে অনেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে। হঠাৎ করেই উপজেলার বিভিন্ন এলাকায় কুকুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় মানুষের মাঝে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। এ সকল কুকুরের মধ্যে কিছু কিছু কুকুর রোগাক্রান্ত। এসব রোগাক্রান্ত কুকুরগুলোর চিকিৎসায় সংশ্লিষ্টদের কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। এ বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু মাহমুদ তালহা বলেন, বর্তমানে কুকুরের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আক্রান্ত হয়ে যারা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছেন তাদের বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাকসিন ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তবে সামনে যেহেতু কুকুরের প্রজনন মৌসুম তাই সবাইকে সাবধানে চলাফেরা করতে হবে।

আরও

শ্রীমঙ্গলে সীমান্তে ভারতীয় পুশইন ও মাদক অনুপ্রবেশ রোধে সচেতনতামূলক বৈঠক

সারা দেশ

শ্রীমঙ্গলে সীমান্তে ভারতীয় পুশইন ও মাদক অনুপ্রবেশ রোধে সচেতনতামূলক বৈঠক

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন প্রতিরোধে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সচেতনত...

২০২৬-০৬-২৫ ২১:৪৩

নগদ টাকায় জমি কিনে প্রতারণার শিকার হওয়ার অভিযোগে প্রবাসী শাহ আলমের সংবাদ সম্মেলন

সারা দেশ

নগদ টাকায় জমি কিনে প্রতারণার শিকার হওয়ার অভিযোগে প্রবাসী শাহ আলমের সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদি মৌজার একটি জলাশয়সংলগ্ন জমি ক্রয় করে প্রতারণার শিকার হওয়ার অভিয...

২০২৬-০৬-২৫ ২০:২৭

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

সারা দেশ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুবায়ের হোসেন (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে...

২০২৬-০৬-২৫ ২০:২৫

দামুড়হুদায় মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সারা দেশ

দামুড়হুদায় মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে নাজমুল হোসেন (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২...

২০২৬-০৬-২৫ ১৯:২৮

ফেনীতে বিল্ডিং কোর্ড অমান্য করে বহুতল ভবন নির্মানের অভিযোগ, তদন্ত করছে ফেনী পৌরসভা

সারা দেশ

ফেনীতে বিল্ডিং কোর্ড অমান্য করে বহুতল ভবন নির্মানের অভিযোগ, তদন্ত করছে ফেনী পৌরসভা

ফেনী শহরের ব্যস্ততম এলাকা ডাক্তার পাড়ায় বিল্ডিং কোড অমান্য করে বহুতল ভবন নির্মানের অভিযোগ উঠেছে। মো: ইয়াসিন আরিফ নামের এ...

২০২৬-০৬-২৫ ১৯:২৭