বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নগদ টাকায় জমি কিনে প্রতারণার শিকার হওয়ার অভিযোগে প্রবাসী শাহ আলমের সংবাদ সম্মেলন

নগদ টাকায় জমি কিনে প্রতারণার শিকার হওয়ার অভিযোগে প্রবাসী শাহ আলমের সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদি মৌজার একটি জলাশয়সংলগ্ন জমি ক্রয় করে প্রতারণার শিকার হওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্পেনপ্রবাসী শাহ আলম শেখ। বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশে তার প্রতিনিধি ও সাইট ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন।

লিখিত বক্তব্যে শাহ আলম দাবি করেন, প্রায় দুই বছর আগে কাকালদি মৌজার জেএল নং-১১৭, আরএস দাগ নং-১৭৭, ১৭৮ ও ১৭৯-এর আওতাধীন পুকুরের অংশ থেকে ১৪ শতাংশ ৩ অযুতাংশ জমি নগদ অর্থের বিনিময়ে বৈধভাবে ক্রয় করে রেজিস্ট্রি সম্পন্ন করেন। পরবর্তীতে গত বছরের ২৪ এপ্রিল জমিটির নামজারি সম্পন্ন হয়। এছাড়া একই পুকুর সংশ্লিষ্ট আরও ৯টি দাগের মোট ৯৭ শতাংশ ৮২ অযুতাংশ জমির জন্য বায়না দলিল করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জমিগুলো মধ্যপাড়া ইউনিয়নের মধ্য মালবদিয়া গ্রামের শেখ মোহাম্মদ রউফ, সোহাগ শেখ ও নয়ন শেখের কাছ থেকে বায়না করা হয়েছে। তাদের দাবি অনুযায়ী, সংশ্লিষ্ট বিক্রেতারা পূর্বে ইয়াসিন খানের কাছ থেকে বায়না নিয়ে সম্পত্তির মালিকানা লাভ করেছিলেন।

শাহ আলমের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সম্প্রতি জমির সীমানা চিহ্নিত করতে পুকুরপাড়ে একটি সাইনবোর্ড স্থাপন করা হলে তা ভাঙচুর করা হয়। অভিযোগে বলা হয়, গত বুধবার দুপুরে ইয়াসিন খান ও তার সহযোগীরা মানববন্ধনের নামে ওই সাইনবোর্ড অপসারণ করেন এবং বিভিন্ন ব্যানারে শাহ আলমকে ‘ভূমিদস্যু’ ও ‘চাঁদাবাজ’ হিসেবে উল্লেখ করে তার মানহানি করেন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, শাহ আলম দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে স্পেনে বসবাস করছেন এবং সেখানে ব্যবসা পরিচালনা করেন। তিনি প্রয়োজন অনুযায়ী বছরে কয়েকবার দেশে আসেন। বৈধ কাগজপত্র ও অর্থের বিনিময়ে জমি ক্রয় করা হয়েছে দাবি করে তিনি বলেন, মালিকানা নিয়ে কোনো আপত্তি থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত।

তিনি জানান, বিষয়টি ইতোমধ্যে সিরাজদিখান থানাকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজন হলে আদালতের শরণাপন্ন হবেন।
এদিকে, ঘটনার প্রতিবাদে স্থানীয় কিছু বাসিন্দা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম শেখ, সিরাজদিখান উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল মাহমুদ এবং মধ্যপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন

আরও

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সারা দেশ

আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সবধরনের বিশৃঙ্খলা ও নাশকতা রাজপথে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন ফেনী জেলা যুবদলের নেতৃবৃন্...

২০২৬-০৯-২২ ২০:৩৬

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

সারা দেশ

কেউ নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করতে হবে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, চব্বিশের আন্দোলনে জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া আওয়ামী লীগের কার্য...

২০২৬-০৯-২২ ২০:৩২

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

সারা দেশ

ফুলপুর-তারাকান্দায় উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন এমপি মনি

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় বর্তমান সরকারের ৩টি উন্নয়ন কাজের শুভ উদ্ভোধন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা...

২০২৬-০৯-২২ ২০:৩১

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

সারা দেশ

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

মুন্সীগঞ্জের সিরাজদীখানে যথাযথ অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং অবৈধভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়...

২০২৬-০৯-২২ ১৮:৫৫

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখা...

২০২৬-০৯-২২ ১৮:৩১

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে ভোক্তা অধিকার আইনে দুই দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারায় দুই দোকানিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্...

২০২৬-০৯-২২ ১৮:১৪