সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভোলার নৌ-পথে চাঁদাবাজি ও নির্যাতনের প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন

ভোলার নৌ-পথে চাঁদাবাজি ও নির্যাতনের প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন

ভোলায় নৌ-পথে চলাচলকারী বাল্কহেড জাহাজী শ্রমিকদের ওপর জুলুম, নির্যাতন, চাঁদাবাজি ও সন্ত্রাসী বন্ধের দাবিতে মানববন্ধন ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সকালে ভোলা প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন’, ভোলা জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ভোলা জেলা অতিক্রম করে সী-বিচ চরপাড়া ও চট্টগ্রাম বন্দরসহ দেশের বিভিন্ন নৌ-পথে চলাচলকারী বাল্কহেড জাহাজ ও নৌ-শ্রমিকরা প্রতিনিয়ত জুলুম ও চাঁদাবাজির শিকার হচ্ছেন। বিশেষ করে ভোলার ইলিশা ও তুলাতলী ঘাট এলাকায় ‘কথিত পাইলট’ নামধারী একদল দুর্বৃত্ত বাল্কহেড শ্রমিকদের আটকে রেখে মোটা অঙ্কের চাঁদা আদায় করছে। চাঁদা দিতে অস্বীকার করলে শ্রমিকদের ওপর চালানো হচ্ছে অমানবিক নির্যাতন।

বক্তারা বলেন, এই সন্ত্রাসের মূল হোতা ‘চর খেকো’ ও জলদস্যু চকেট জামাল। তার নেতৃত্বে সন্ত্রাসী মফিজ ও সবুজ বাহিনী এই চাঁদাবাজি, নির্যাতন করে আসছে। আমরা এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
মানববন্ধনে শ্রমিক নেতারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, "আমাদের ন্যায্য দাবি অবিলম্বে মানতে হবে। ইলিশা ও তুলাতলীতে পাইলটের নামে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ না হলে সারা দেশে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হবে।"
একইসঙ্গে তারা সাধারণ জেলেদের অবাধে মৎস্য শিকার নিশ্চিত করা এবং নদীর পয়স্তি জমির মালিকদের জানমালের নিরাপত্তা প্রদানের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন, ভোলা জেলা শাখার সভাপতি বিল্লাল গোলদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কার্যকরী সভাপতি শাহাবুদ্দিন এবং সদস্য ইব্রাহিম মাঝিসহ অন্যান্য স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।

আরও

গাইবান্ধাগামী যাত্রীবাহী বাস থেকে ১২৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, বাসজব্দ, গ্রেফতার-১

সারা দেশ

গাইবান্ধাগামী যাত্রীবাহী বাস থেকে ১২৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, বাসজব্দ, গ্রেফতার-১

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস থেকে ১ হাজার ২ শত ৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‍্যাব । এ সময় জাহিদুল...

২০২৬-০৭-২৬ ২২:৫৯

ফরিদপুরে বিদ্যালয় ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ

সারা দেশ

ফরিদপুরে বিদ্যালয় ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের খালেক চেয়ারম্যান বাজারে অবস্থিত খালেক চেয়ারম্যান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

২০২৬-০৭-২৬ ২২:৫৮

মাদ্রাসায় শিশু নির্যাতন ঘিরে তোলপাড়, অনুসন্ধানে মিলল ভিন্ন তথ্য

সারা দেশ

মাদ্রাসায় শিশু নির্যাতন ঘিরে তোলপাড়, অনুসন্ধানে মিলল ভিন্ন তথ্য

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের ওপর নির্মম নির্যাতনের ভিডিও ঘিরে দেশজুড়ে ব্য...

২০২৬-০৭-২৬ ২১:৩৮

বৃক্ষের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষ নিশ্চিত করতে হবে-পরিবেশ প্রতিমন্ত্রী

সারা দেশ

বৃক্ষের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষ নিশ্চিত করতে হবে-পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও...

২০২৬-০৭-২৬ ২১:২২

এআই দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি, সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

সারা দেশ

এআই দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি, সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (...

২০২৬-০৭-২৬ ২১:২০

সরকারের মূল লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ নিশ্চিত করা: এমপি হাফিজ ইব্রাহিম

সারা দেশ

সরকারের মূল লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ নিশ্চিত করা: এমপি হাফিজ ইব্রাহিম

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ নিশ্চিত করা। রবিবার (২৬জু...

২০২৬-০৭-২৬ ২১:১৮