তিনি বলেন, ‘বিএনপি সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করছেন। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতকে ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন ‘নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দৌলতখানে ইতিমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড কার্যক্রম চালু করা হচ্ছে।
পরে পৃথক অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা, প্রাথমিক শিক্ষক ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা চত্বরে অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ধোধন করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সহ-সভাপতি নিজাম ভুঁইয়া, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, যুবদল নেতা রিয়াজ ও জহির সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।