সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভোলা প্রেসক্লাবের সভাপতি অনু, সম্পাদক লিটন নির্বাচিত

ভোলা প্রেসক্লাবের সভাপতি অনু, সম্পাদক লিটন নির্বাচিত

উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী ভোলা প্রেসক্লাবের নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে সর্বোচ্চ ২০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ইন্ডিপেনডেন্ট টিভির নজরুল হক অনু এবং সর্বোচ্চ ২১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময় টিভির প্রতিনিধি নাসির উদ্দিন লিটন। আজ শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪৬ জন ভোটারের মধ্যে ৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

এ ছাড়া সহসভাপতি পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক মাতৃছায়ার প্রতিনিধি মো. সোলাইমান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন একাত্তর টিভির প্রতিনিধি কামরুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার নুরে আলম ফয়জুল্লাহ।

নির্বাচনে পাঁচটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৬ জন প্রার্থী। প্রেসক্লাবের নির্বাহী কমিটিতে ১১টি পদ থাকলেও ক্রীড়া, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক পদে কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেননি। এ ছাড়া দপ্তর সম্পাদক পদে ছোটন সাহা এবং নির্বাহী সদস্য পদের দুইটির মধ্যে একটিতে মো. মোতাছিন বিল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। নির্বাহী সদস্য পদের বাকি একটি পদে একজন মনোনয়নপত্র জমা দিলেও তা প্রত্যাহার করায় পদটি শূন্য রয়েছে।

সভাপতি পদে ইত্তেফাকের জেলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন পেয়েছেন ১৩ ভোট এবং কালবেলার প্রতিনিধি মো. ওমর ফারুক পেয়েছেন ১১ ভোট। সহসভাপতি পদে একুশে টিভির প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু পেয়েছেন ১৬ ভোট এবং দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিনিধি আ. সহিদ তালুকদার পেয়েছেন ৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে মানবজমিনের প্রতিনিধি মনিরুল ইসলাম পেয়েছেন ১২ ভোট, যুগান্তরের প্রতিনিধি এম হেলাল উদ্দিন পেয়েছেন ৫ ভোট, এনটিভির প্রতিনিধি আফজাল হোসেন পেয়েছেন ৪ ভোট, বাসসের প্রতিনিধি আল আমিন শাহরিয়ার পেয়েছেন ১ ভোট এবং আমারদেশের প্রতিনিধি ইউনুস শরীফ পেয়েছেন ১ ভোট।

যুগ্ম সম্পাদক পদে মোহনা টিভির প্রতিনিধি মো. জসিম রানা পেয়েছেন ১৯ ভোট এবং দিনকালের প্রতিনিধি মো. মিজানুর রহমান পেয়েছেন ১৫ ভোট।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন। কো-চেয়ারম্যান ছিলেন কলেজ শিক্ষক সমিতির (সেলিম ভুইয়া) জেলা সভাপতি মো. এনামুল হক এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ইউছুফ (২), জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তোয়াহা, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আরিফুর রহমান এবং সোনালী অতীত ক্লাবের সভাপতি খন্দকার আল আমিন।

আরও

গাইবান্ধাগামী যাত্রীবাহী বাস থেকে ১২৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, বাসজব্দ, গ্রেফতার-১

সারা দেশ

গাইবান্ধাগামী যাত্রীবাহী বাস থেকে ১২৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, বাসজব্দ, গ্রেফতার-১

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস থেকে ১ হাজার ২ শত ৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‍্যাব । এ সময় জাহিদুল...

২০২৬-০৭-২৬ ২২:৫৯

ফরিদপুরে বিদ্যালয় ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ

সারা দেশ

ফরিদপুরে বিদ্যালয় ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের খালেক চেয়ারম্যান বাজারে অবস্থিত খালেক চেয়ারম্যান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

২০২৬-০৭-২৬ ২২:৫৮

মাদ্রাসায় শিশু নির্যাতন ঘিরে তোলপাড়, অনুসন্ধানে মিলল ভিন্ন তথ্য

সারা দেশ

মাদ্রাসায় শিশু নির্যাতন ঘিরে তোলপাড়, অনুসন্ধানে মিলল ভিন্ন তথ্য

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের ওপর নির্মম নির্যাতনের ভিডিও ঘিরে দেশজুড়ে ব্য...

২০২৬-০৭-২৬ ২১:৩৮

বৃক্ষের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষ নিশ্চিত করতে হবে-পরিবেশ প্রতিমন্ত্রী

সারা দেশ

বৃক্ষের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষ নিশ্চিত করতে হবে-পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও...

২০২৬-০৭-২৬ ২১:২২

এআই দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি, সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

সারা দেশ

এআই দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি, সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (...

২০২৬-০৭-২৬ ২১:২০

সরকারের মূল লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ নিশ্চিত করা: এমপি হাফিজ ইব্রাহিম

সারা দেশ

সরকারের মূল লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ নিশ্চিত করা: এমপি হাফিজ ইব্রাহিম

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ নিশ্চিত করা। রবিবার (২৬জু...

২০২৬-০৭-২৬ ২১:১৮