মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে: তথ্য উপদেষ্টা

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে: তথ্য উপদেষ্টা

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না।’ দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ ও আলোচনা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে। গত ১৭ বছর যেভাবে দুই দেশের সম্পর্ক পরিচালিত হয়েছে, সেখান থেকে বেরিয়ে সমতার ভিত্তিতে নতুন সম্পর্ক গড়ে তোলা হবে।

শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠানকে যেভাবে বাংলাদেশে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে, ভবিষ্যতে সে ধরনের সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, এখন থেকে স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল দেশ হিসেবে আলোচনার মাধ্যমে সবকিছু করা হবে।

‘র’ প্রধানের সফর নিয়ে গোপনীয়তা নেই

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধানের বাংলাদেশ সফর প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, তার সফর গোপন কোনো বিষয় নয়। দুই দেশের গোয়েন্দা প্রধানদের মধ্যে বৈঠক হতে পারে বলেও জানান তিনি।

তিনি বলেন, দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ ও কথাবার্তা হওয়া স্বাভাবিক। তবে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ভবিষ্যতে ভারতের সঙ্গে সম্পর্ক পরিচালনা করা হবে।

প্রধানমন্ত্রী যে কোনো সময় ভারত যেতে পারেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, বিমসটেকের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের পক্ষ থেকেও আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী যে কোনো সময় ভারত সফরে যেতে পারেন।

সাকিব ও শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে যা বললেন

সাকিব আল হাসান দেশে ফিরতে চাইলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, দেশে ফিরলে সাকিব আদালতের মুখোমুখি হবেন এবং তার আইনি অধিকার নিশ্চিত করা হবে।

এ সময় সাকিবের রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করে তিনি বলেন, সাকিব ভালো খেলোয়াড় হতে পারেন, তবে মানুষ হিসেবে তিনি ‘নষ্ট ও পচে যাওয়া’।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, তাকেও পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। তিনি বলেন, ‘সবচেয়ে বীভৎস মানুষটাও তার নাগরিক অধিকার পাবে।’

১৮০ দিন শেষে সরকারের মূল্যায়ন জানাবেন প্রধানমন্ত্রী

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড ও অগ্রগতি অত্যন্ত সূক্ষ্মভাবে মূল্যায়ন করা হচ্ছে বলে জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ছয় মাস বা ১৮০ দিন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জনগণের সামনে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।

তিনি জানান, ১৮০ দিনের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম মূল্যায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও বিশেষ সহকারীদের সমন্বয়ে একটি কমিটি রয়েছে। তিনি নিজেও ওই কমিটির সদস্য হিসেবে কাজ করছেন।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তির অগ্রগতি

বাণিজ্য মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এক বছরের আলোচনার পর সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সম্পন্ন হয়েছে।

এই চুক্তির ফলে বাংলাদেশের ৮ হাজার ৪২৮টি পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। বিপরীতে দক্ষিণ কোরিয়ার ১ হাজার ৫৪টি পণ্য বাংলাদেশের বাজারে একই সুবিধা পাবে।

পাটের ব্যাগ ব্যবহারে জনগণের সহযোগিতা চান

পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহারে জনগণের সহযোগিতা চেয়েছেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, শুধু চাপ প্রয়োগ বা জরিমানা করে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা কঠিন। এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা প্রয়োজন।

তিনি জানান, বাংলাদেশ পাটকল করপোরেশনের মাধ্যমে তৈরি ৯ হাজার পাটের গ্রোসারি ব্যাগ স্বল্পমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলারদের মাধ্যমে সরবরাহ করা হয়েছে।

পলিথিন বা প্লাস্টিকের তুলনায় পাটের ব্যাগ তাৎক্ষণিকভাবে সবার কাছে বেশি সুবিধাজনক মনে নাও হতে পারে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘমেয়াদে পলিথিন ও প্লাস্টিকের ক্ষতি বিবেচনায় নিয়ে জনগণ এ বিষয়ে সহযোগিতা করবেন বলে আশা করা হচ্ছে।

ঢাকা-গোপালগঞ্জ রুটে নতুন কমিউটার ট্রেন

রেলপথ সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ইশতেহারে ঘোষিত আন্তঃনগর ও কমিউটার ট্রেন সেবা সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

এরই ধারাবাহিকতায় ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রিক কমিউটার’ নামে নতুন এক জোড়া ট্রেন চালু করা হয়েছে।

সব মিলিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক, সরকারের ১৮০ দিনের মূল্যায়ন, বাণিজ্য, পরিবেশ ও রেল যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে সরকারের অগ্রগতির কথা তুলে ধরেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আরও

তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

জাতীয়

তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বরিশাল সফরের দ্বিতীয় দিনে আজ মধ্যাহ্নভোজে অংশ নেন তথ্য ও সম্প্রচার...

২০২৬-০৮-১০ ২০:২১

মেঘনার ঘূর্ণিস্রোতে ৪৪০০ বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি

জাতীয়

মেঘনার ঘূর্ণিস্রোতে ৪৪০০ বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি

চাঁদপুরের মেঘনা নদীর তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে ৪ হাজার ৪০০ বস্তা শাহ সিমেন্টসহ ‘এইচ এম পরিবহন’ নামের একটি ট্রলার ডুবে...

২০২৬-০৮-১০ ১৮:১৭

তিক্ততা ভুলে দুই প্রতিবেশীর এগিয়ে যাওয়ার বার্তা

জাতীয়

তিক্ততা ভুলে দুই প্রতিবেশীর এগিয়ে যাওয়ার বার্তা

কূটনীতিতে স্থায়ী শত্রু বা স্থায়ী বন্ধু বলে কিছু নেই। থাকে জাতীয় স্বার্থ, পারস্পরিক প্রয়োজন এবং আলোচনার সুযোগ। বাংলাদেশ-ভ...

২০২৬-০৮-১০ ১৬:৩৩

এসএসসি ফলাফলে ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫৬ জনের ৫৫ জনই জিপিএ-৫

জাতীয়

এসএসসি ফলাফলে ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫৬ জনের ৫৫ জনই জিপিএ-৫

এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থ...

২০২৬-০৮-১০ ১৫:৩৫

রাজনৈতিকভাবে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে : পানিসম্পদ মন্ত্রী

জাতীয়

রাজনৈতিকভাবে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে : পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি পানির ন্যায্য হিস্য...

২০২৬-০৮-১০ ০৯:৩৪