সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ
অনলাইন ডেস্ক
|
২০২৬-১০-০৯ ২১:০২
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। একই সঙ্গে এগুলো নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি।
এতে আরও বলা হয়, বাংলাদেশ সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে। পাশাপাশি এসব হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানাচ্ছে ঢাকা।