শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ঢাকা মেডিকেলে রোগী রেখে টিকিট কাটার কথা বলে উধাও দুই ব্যক্তি

ঢাকা মেডিকেলে রোগী রেখে টিকিট কাটার কথা বলে উধাও দুই ব্যক্তি

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন দুই ব্যক্তি। পরে রোগীর টিকিট কাটার কথা বলে তারা সেখান থেকে চলে যান। এরপর আর ফিরে আসেননি। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ থেকে ৫০ বছর।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত কর্মচারী ও পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে দুই ব্যক্তি ব্যাটারিচালিত রিকশায় করে ওই ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে তাকে ট্রলিতে তোলার পর রোগীর টিকিট কাটার কথা বলে কৌশলে সেখান থেকে চলে যান তারা।

অনেকক্ষণ অপেক্ষার পরও ওই দুই ব্যক্তির খোঁজ না পেয়ে হাসপাতালের ট্রলিম্যান বিষয়টি মেডিকেল অফিসার ও কর্তব্যরত পুলিশ সদস্যদের জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা দুই যুবকের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। ওই ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

আরও

রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা বাড়াবে যুক্তরাষ্ট্র

জাতীয়

রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা বাড়াবে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মানবপাচার, জ্বালানি, শিক্ষা ও প্রশিক্ষণস...

২০২৬-১০-০৮ ২৩:৩৫

জলবায়ু সহনশীলতা ও কার্বন মার্কেটে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-ইউএনডিপি

জাতীয়

জলবায়ু সহনশীলতা ও কার্বন মার্কেটে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-ইউএনডিপি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাস...

২০২৬-১০-০৮ ২০:৫৮

অ্যাভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগের পরামর্শ

জাতীয়

অ্যাভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগের পরামর্শ

আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিমান পরিবহন ও পর্যটন খাত গড়ে তুলতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভ...

২০২৬-১০-০৮ ২০:৪৮

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয়

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ গড়ে তুলে শিশু-কিশোর ও তরুণদের জন্য সুস্থ ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত কর...

২০২৬-১০-০৮ ১৮:৫৫

জঙ্গল সলিমপুরে হবে সারদার আদলে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

জঙ্গল সলিমপুরে হবে সারদার আদলে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সারদা পুলিশ একাডেমির আদলে একটি আধুনিক পুলিশ একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই এল...

২০২৬-১০-০৮ ১৮:৩৮