শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবলের অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে পুলিশ কনস্টেবলের অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ উদ্ধার

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ভাড়া বাসা থেকে মনি আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ মে ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘড়ি বাজারের ওয়ালটন প্লাজা সংলগ্ন মসজিদ গলি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মনি আক্তার রাজাপুর উপজেলার বামনকাঠি এলাকার খলিলুর রহমানের মেয়ে। তার স্বামী নুর উদ্দিন ঝালকাঠি জেলা পুলিশের একজন কনস্টেবল ছিলেন। যিনি গত ৫-৬ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে মনি আক্তারের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তবে নিহতের পরিবারের অভিযোগ, স্বামী নুর উদ্দিন দীর্ঘদিন ধরে মনি আক্তারের ওপর শারীরিক নির্যাতন চালাতেন এবং টাকার জন্য চাপ দিতেন। এ নিয়ে তাদের দাম্পত্য জীবনে প্রায়ই ঝগড়া বিবাদ হতো।

নিহতের ভাই ওমর ফারুক জানান, মনি আক্তারের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তাকে হত্যা করে তার স্বামী পালিয়ে গেছেন।

তিনি আরও জানান, তাদের পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে এবং মনি আক্তার তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

এ বিষয়ে অভিযুক্ত নুর উদ্দিন বলেন, তার স্ত্রীর সাথে পারিবারিক কলহের কারণে দরজা লাগিয়ে আত্মহত্যা করেছেন।পরে ভয়ে বাসা থেকে তার ছেলেকে নিয়ে পালিয়ে যান।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে।পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 

আরও

মাগুরায় ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি

সারা দেশ

মাগুরায় ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ উপলক্ষে গ্রাম্য মেলা ও লালন সংগীত আয়োজন করা হ...

২০২৬-১০-০২ ২২:৩৭

গাইবান্ধায় রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা ফুলমতিকে শেষ বিদায়

সারা দেশ

গাইবান্ধায় রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা ফুলমতিকে শেষ বিদায়

গাইবান্ধার বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। গার্ড অব অনার শেষে তাকে ধর্মীয়...

২০২৬-১০-০২ ২২:২৮

গাইবান্ধায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়লেন সুলতানা আহমেদ

সারা দেশ

গাইবান্ধায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়লেন সুলতানা আহমেদ

বার্ধ্যক্য ও শারীরিক অসুস্থতা কারণ দেখিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় ও প্রাথমিক সদস...

২০২৬-১০-০২ ২০:৩৩

ফেনীর দাগনভূঞায় বাস-ট্রাক্টর-অটোরিকশার  ত্রিমুখী সংঘর্ষে অটো চালক নিহত, আহত ২

সারা দেশ

ফেনীর দাগনভূঞায় বাস-ট্রাক্টর-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে অটো চালক নিহত, আহত ২

ফেনীর দাগনভূঞায় যাত্রীবাহী বাস, ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে জাহাঙ্গীর আলম নামে এক অটোরিকশাচালক ন...

২০২৬-১০-০২ ১৯:১২

মোবারকগঞ্জ রেলস্টেশনে মহানন্দা এক্সপ্রেসের ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সারা দেশ

মোবারকগঞ্জ রেলস্টেশনে মহানন্দা এক্সপ্রেসের ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার মোবা...

২০২৬-১০-০২ ১৭:৫৯