সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

উপজেলায় প্রথম, জেলায় দ্বিতীয়, এসএসসিতে নর্থল্যান্ডের চমক

উপজেলায় প্রথম, জেলায় দ্বিতীয়, এসএসসিতে নর্থল্যান্ডের চমক

উত্তরের সীমান্তঘেঁষা জেলা লালমনিরহাট শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত হাতীবান্ধা উপজেলায় শিক্ষাক্ষেত্রে ব্যতিক্রমী সাফল্য অর্জন করেছে নর্থল্যান্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ৯৮.২১ শতাংশ পাসের হার নিয়ে প্রতিষ্ঠানটি হাতীবান্ধা উপজেলায় শীর্ষস্থান এবং পুরো লালমনিরহাট জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে।

এবারের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ৫৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে নিয়মিত ৫৫ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। তবে ওল্ড ব্যাচ থেকে অংশ নেওয়া একজন শিক্ষার্থী একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় প্রতিষ্ঠানের সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৯৮.২১ শতাংশে।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, পাস করা ৫৫ জন শিক্ষার্থীর মধ্যে ২৩ জন জিপিএ-৫, ২৯ জন ‘এ’ এবং ৩ জন ‘এ মাইনাস’ পেয়েছে। অন্যদিকে, ৯৮.৩৯ শতাংশ পাসের হার নিয়ে লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জেলায় প্রথম স্থান অর্জন করেছে।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী নওশিন মোস্তারী সৃষ্টি বলেন, “আমাদের শিক্ষকদের নিয়মিত পাঠদান, কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার কারণেই এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে। জিপিএ-৫ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।ভবিষ্যতেও নর্থল্যান্ডের সুনাম ধরে রাখতে চাই।

শিক্ষার্থী মাহবুবা আফরিন মিম বলেন, “ফল প্রকাশের পর আমরা সবাই অনেক আনন্দিত। আমাদের শিক্ষকরা শুধু পরীক্ষার প্রস্তুতিই দেননি, পড়াশোনার পাশাপাশি নিয়ম-শৃঙ্খলা ও ভালো মানুষ হওয়ার শিক্ষাও দিয়েছেন। এই ফলাফল আমাদের ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা দেবে।

অভিভাবক মমিনুর রহমান বলেন, “নর্থল্যান্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের এমন সাফল্যে আমরা অভিভাবকরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শিক্ষকদের আন্তরিকতা, নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের পরিশ্রমের কারণেই এই ভালো ফলাফল সম্ভব হয়েছে। সীমান্তঘেঁষা হাতীবান্ধার মতো এলাকায় এমন মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের সন্তানদের জন্য বড় একটি সুযোগ। আশা করি, ভবিষ্যতেও নর্থল্যান্ড আরও ভালো ফলাফল অর্জন করে উত্তরাঞ্চলের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসএসসি স্কিম পরিচালক মাহবুব উল আলম বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও অভিভাবকদের সহযোগিতায় এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। আগামীতে আরও ভালো ফলাফল অর্জনে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব।

নর্থল্যান্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল কায়েস হিরু বলেন, “এই অর্জন আমাদের পুরো নর্থল্যান্ড পরিবারের জন্য আনন্দ ও গর্বের। আলহামদুলিল্লাহ, সীমান্তঘেঁষা একটি উপজেলা থেকে আমরা আজ জেলায় দ্বিতীয় অবস্থানে। একটি ফলাফল আমাদের কিছুটা পিছিয়ে দিয়েছে, তবে সেটি আমাদের থামিয়ে দেবে না। বরং এই সাফল্যকে সামনে রেখে আগামী দিনে আরও ভালো করার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চাই। নর্থল্যান্ডকে উত্তরাঞ্চলের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করাই আমাদের লক্ষ্য।”

প্রতিষ্ঠার পর থেকেই সাফল্যে,২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষাক্ষেত্রে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে নর্থল্যান্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ। ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে কুইজে জাতীয় চ্যাম্পিয়ন, অলিম্পিয়াডে তৃতীয় এবং ৪৫তম আসরে চতুর্থ স্থান অর্জন করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এছাড়া জেএসসি বৃত্তিতে ১৮ জনের মধ্যে ১৫ জন বৃত্তি পেয়ে জেলায় সেরা হয়। প্রতিটি পাবলিক পরীক্ষায় সাফল্যের পাশাপাশি প্রথম এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরাও মেডিকেল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। সীমান্তঘেঁষা হাতীবান্ধায় নর্থল্যান্ড এখন শিক্ষাক্ষেত্রে সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আরও

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

সারা দেশ

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ৮৩২ ইয়াবা ট্যাবলেট, নগদ আট হাজার ৯০ টাকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । এরসঙ্গে মোট...

২০২৬-১০-০৪ ২০:৫৯

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১