সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে এসএসসিতে ভয়াবহ ফল বিপর্যয়, ৫ বিদ্যালয়ে নেই একজন পাসও

ঠাকুরগাঁওয়ে এসএসসিতে ভয়াবহ ফল বিপর্যয়, ৫ বিদ্যালয়ে নেই একজন পাসও

ঠাকুরগাঁও চলতি বছরের এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁও জেলার ৫টি উচ্চ বিদ্যালয়ে পাসের হার শূন্য হয়েছে। কোনো প্রতিষ্ঠান থেকেই একজন শিক্ষার্থীও কৃতকার্য হতে পারেনি। এমন ফলাফলে জেলাজুড়ে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, জেলার আকচা আদর্শ উচ্চ বিদ্যালয়, অনভারডিঘি উচ্চ বিদ্যালয়, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়, তেওয়ারিয়া উচ্চ বিদ্যালয় ও রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার অংশগ্রহণকারী সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে।

হঠাৎ করে এতগুলো প্রতিষ্ঠানের ফলাফল বিপর্যয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে তীব্র আলোচনা-সমালোচনা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, “করোনার পর থেকে নিয়মিত ক্লাস হয়নি। শিক্ষার্থীদের মধ্যেও পড়াশোনার প্রতি আগ্রহ কম। ফলাফলেই সেটার প্রমাণ মিলল।”

শিক্ষা বিশেষজ্ঞদের মতে, শুধু শিক্ষার্থী নয়, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও অভিভাবক সবার সম্মিলিত ব্যর্থতার ফল এটি। তারা অবিলম্বে এই ৫টি বিদ্যালয়ে একাডেমিক অডিট করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি। কেন এমন ফল হলো তার কারণ অনুসন্ধান করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

শূন্য পাসের এই ফল ঠাকুরগাঁওয়ের শিক্ষার মান নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।

আরও

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

সারা দেশ

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ৮৩২ ইয়াবা ট্যাবলেট, নগদ আট হাজার ৯০ টাকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । এরসঙ্গে মোট...

২০২৬-১০-০৪ ২০:৫৯

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১