সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে জনপ্রতিনিধির লালসা, ফ্যামিলি কার্ডের নামে কিশোরীকে ধর্ষণ চেষ্টা

ঠাকুরগাঁওয়ে জনপ্রতিনিধির লালসা, ফ্যামিলি কার্ডের নামে কিশোরীকে ধর্ষণ চেষ্টা

ঠাকুরগাঁও সদর উপজেলায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে ঢুকে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।

গত সোমবার (২৭ জুলাই) দুপুরে সদর উপজেলার চিলারং ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. আলাউদ্দীন চিলারং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর বাবা পেশায় একজন দিনমজুর। গত সোমবার সকালে তিনি তার অসুস্থ বড় মেয়েকে ডাক্তার দেখাতে দিনাজপুরে যান। একই সময় কিশোরীর মা-ও কাজের উদ্দেশ্যে বাইরে থাকায় ১৫ বছর বয়সী ওই কিশোরী বাড়িতে একা ছিল।

বেলা দেড়টার দিকে ইউপি সদস্য আলাউদ্দীন ওই বাড়িতে যান এবং ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে কিশোরীর কাছে তার বাবার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি চান। কিশোরী ফটোকপি দিলে তিনি পরিবারের অন্য সদস্যদের বিষয়ে খোঁজ নেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ইউপি সদস্য জোরপূর্বক ঘরের ভেতরে প্রবেশ করে কিশোরীকে কুপ্রস্তাব দেন এবং একপর্যায়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় কিশোরী আত্মরক্ষার্থে খাটের নিচে লুকিয়ে পড়ে এবং সুযোগ বুঝে ঘর থেকে বাইরে বেরিয়ে এসে চিৎকার শুরু করে।

কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ইউপি সদস্য সেখান থেকে পালিয়ে যান। পরে বিকেলে দিনাজপুর থেকে বাবা বাড়ি ফিরে মেয়ের গলায় আঘাতের চিহ্ন ও দেখতে পান। পরে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে মীমাংসা বা আলোচনার চেষ্টা করলে অভিযুক্ত ইউপি সদস্য তা না মেনে উল্টো ভুক্তভোগী পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্ত ইউপি সদস্য আলাউদ্দীনের ফোন নম্বর গতকাল মঙ্গলবার থেকে বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। অভিযুক্ত ইউপি সদস্য আলাউদ্দীনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

সারা দেশ

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ৮৩২ ইয়াবা ট্যাবলেট, নগদ আট হাজার ৯০ টাকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । এরসঙ্গে মোট...

২০২৬-১০-০৪ ২০:৫৯

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১