শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করলেন ১১ জোটের মোহাম্মদ দেলোয়ার হোসেন

ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করলেন ১১ জোটের মোহাম্মদ দেলোয়ার হোসেন

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য পদ ছেড়ে দেওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র দাখিলের পর দেলাওয়ার হোসেন জানান, এবারের নির্বাচনে ভোটাররা তাকে বেছে নেবেন বলে তিনি আশাবাদী। নির্বাচিত হলে ঠাকুরগাঁওকে দুর্নীতিমুক্ত করতে কাজ করারও আশ্বাস দেন তিনি।

এ সময় ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা অধ্যাপক মো. বেলাল উদ্দিন প্রধান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. কফিল উদ্দিনসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে এ পর্যন্ত পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময় রয়েছে। শনিবার ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
 
এদিকে উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 
 
এর আগে, চলতি বছরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন দেলাওয়ার হোসেন। ওই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ৯৭ হাজার ৮১৯।
 
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আসনটি ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকা নিয়ে গঠিত।
 
উপনির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আসনটিতে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলকে কেন্দ্র করে বিভিন্ন দলের নেতাকর্মীদের মধ্যেও সক্রিয়তা দেখা যাচ্ছে।

 

আরও

শিবালয়ে বাসের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

সারা দেশ

শিবালয়ে বাসের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ম...

২০২৬-০৯-২৬ ১৮:১৮

চট্টগ্রামে বারবার ছাত্রলীগের ঝটিকা মিছিল, নজরদারিতে পুলিশও

সারা দেশ

চট্টগ্রামে বারবার ছাত্রলীগের ঝটিকা মিছিল, নজরদারিতে পুলিশও

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একের পর এক ঝটিকা মিছিলের ঘটনায় নড়েচড়ে বসেছে গোয়েন্দা সংস্থার সদস্যরা। নগরী...

২০২৬-০৯-২৬ ১৮:১২

রংপুরে চাঞ্চল্যকর হত্যাসহ বিভিন্ন মামলায় ৯ জন গ্রেপ্তার

সারা দেশ

রংপুরে চাঞ্চল্যকর হত্যাসহ বিভিন্ন মামলায় ৯ জন গ্রেপ্তার

রংপুর বিভাগে গত ৪৮ ঘণ্টায় চাঞ্চল্যকর হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআ...

২০২৬-০৯-২৬ ১৮:১১

লাইসেন্স না থাকায় তিন হোটেল ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

লাইসেন্স না থাকায় তিন হোটেল ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হোটেল ও রেস্টুরেন্টের লাইসেন্স না থাকায় তিন ব্যবসায়ীকে মোট ১৫ হাজার ট...

২০২৬-০৯-২৬ ১৮:১০

২০২৯ সালের মাঝামাঝি শেষ হবে ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক: মুক্তাদির

সারা দেশ

২০২৯ সালের মাঝামাঝি শেষ হবে ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক: মুক্তাদির

২০২৯ সালের মাঝামাঝি সময়ে ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ পুরোপুরি শেষ হবে। আগামী ১২ মাসের মধ্যেই মহাসড়কটির নতুন অবয়...

২০২৬-০৯-২৬ ১৮:০৬

একরাম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ আসামির অভিযোগ গঠনের শুনানি রোববার

সারা দেশ

একরাম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ আসামির অভিযোগ গঠনের শুনানি রোববার

কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধ...

২০২৬-০৯-২৬ ১৭:৫৬