আজ রবিবার নির্ধারিত সময়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে এলাকার বিভিন্ন স্থানে প্রচারণা চালান।
যাত্রার প্রাক্কালে জনাব মির্জা ফয়সল আমীন প্রথমে পিতা-মাতার কবর জিয়ারত করেন। পরে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সমর্থকদের উপস্থিতিতে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। দোয়ায় আসনের উন্নয়ন এবং সুষ্ঠু নির্বাচন কামনা করা হয়।
এসময় তিনি সকলের সমর্থন ও দোয়া কামনা করে বলেন, "আমি আপনাদের সন্তান। আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে আগামী দিনে ঠাকুরগাঁও-১ এর মানুষের সেবা করতে চাই। বিএনপির আদর্শকে সামনে রেখে এলাকার উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।"
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো এলাকায় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ দেখা যায়।
উল্লেখ্য, আগামী তফসিল অনুযায়ী ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর