রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কুড়িগ্রামে বিশ্ব নদী দিবস পালিত

কুড়িগ্রামে বিশ্ব নদী দিবস পালিত

কুড়িগ্রামে বিশ্ব নদী দিবস উপলক্ষে শহরের ধরলা ব্রিজ সংলগ্ন ধরলা নদীর পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে গ্রিন ইকো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে গ্রিন ইকো ফাউন্ডেশনের কর্মী ও সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় তাঁদের হাতে নদী সুরক্ষা, নদী দখল ও দূষণ বন্ধ, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং আন্তর্জাতিক নদীর ন্যায্য অধিকার ও স্বীকৃতির দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

সংক্ষিপ্ত মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রিন ইকো ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তমাল হোসেন, গ্রিন লিডার আজিজুল ইসলাম, গ্রিন ইকো ফাউন্ডেশনের কুড়িগ্রাম কলেজ শাখার সদস্য জাফর আলী, হাবিব ওয়াহিদ, মাসুদ, সৌরভ, ইমরান প্রমুখ। 

সমন্বয়ক তমাল হোসেন নদী অধিকারের বিষয়টি তুলে ধরেন এবং নদী ও মানুষের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি নদী দখল, দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধসহ নদীর সার্বিক সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। 

অনলাইনে যুক্ত হয়ে গ্রিন ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান সঞ্জয় চৌধুরী বলেন, “আন্তর্জাতিক নদীগুলোর ন্যায্য অধিকার ও স্বীকৃতির জন্য সরকারকে কূটনৈতিকভাবে কার্যকর ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন, “সাম্প্রতিক সময়ে পরিবেশ সুরক্ষার প্রতি সরকারের একটি ইতিবাচক মনোভাব লক্ষ করা যাচ্ছে। এই মনোভাব যেন বাস্তব উদ্যোগ ও কার্যকর বাস্তবায়নে রূপ নেয়, সেটিই প্রত্যাশা করি। নদী সুরক্ষার ক্ষেত্রেও সরকারের আন্তরিক ও কার্যকর ভূমিকা প্রয়োজন।

আরও

এলজিইডিতে আইইউটি’র শিক্ষার্থীদের অংশগ্রহণে  ক্রিলিকের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত

সারা দেশ

এলজিইডিতে আইইউটি’র শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রিলিকের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রোগ্রামের আওতায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোল...

২০২৬-০৯-২৭ ১৪:২৬

বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

সারা দেশ

বেলার মামলায় কক্সবাজারের সড়ক নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে আইনি বাধা তৈরি হচ...

২০২৬-০৯-২৭ ১২:২৬

পীরগাছায় সারের ডিলার নিয়োগে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ

সারা দেশ

পীরগাছায় সারের ডিলার নিয়োগে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ

রংপুরের পীরগাছায় নতুন সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ উঠেছে। উপজেলার ৯টি ইউনিয়নে ডিলার নিয়োগের...

২০২৬-০৯-২৭ ১০:০৮

জয়পুরহাটে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, ঘাতক বাস জব্দ

সারা দেশ

জয়পুরহাটে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, ঘাতক বাস জব্দ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলাতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আকাশ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপ...

২০২৬-০৯-২৬ ২২:৩০

গাইবান্ধায় ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধায় ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধার সদর উপজেলায় ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ জয়নব বিবি (৫২) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রে...

২০২৬-০৯-২৬ ২২:২৯

গাইবান্ধায় এআই প্রযুক্তির মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার প্রতারণর অভিযোগে দুই যুবক গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধায় এআই প্রযুক্তির মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার প্রতারণর অভিযোগে দুই যুবক গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সরকারি কর্মকর্তার পরিচয় আর্থিক প্রতারণার অভিযোগে হেলাল উদ্দিন (২৪) ও সোহেল মন্ডল (২৮) ন...

২০২৬-০৯-২৬ ২১:৩১