সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

তারেক রহমান ও প্রিন্সকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে হালুয়াঘাটে বিএনপির বিক্ষোভ মিছিল

তারেক রহমান ও প্রিন্সকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে হালুয়াঘাটে বিএনপির বিক্ষোভ মিছিল

ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশে দলটির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৫ জুলাই) রাতে আয়োজিত বিক্ষোভ মিছিলটি হালুয়াঘাট উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং তার বক্তব্যের তীব্র নিন্দা জানান।

মিছিল শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ। এতে বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ সাকেরুল্লাহ এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী তার বক্তব্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও আপত্তিকর মন্তব্য করেছেন। তারা এ ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ভবিষ্যতে রাজনৈতিক বক্তব্য প্রদানের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও সংযত ভাষা ব্যবহারের আহ্বান জানান।

আরও

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সারা দেশ

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নেই কোনো মুসলিম শিক্ষক। এসব বিদ্যালয়ের অধ...

২০২৬-১০-০৫ ১৯:১৬

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সারা দেশ

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানের দুর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব...

২০২৬-১০-০৫ ১৯:১৫

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

সারা দেশ

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছ...

২০২৬-১০-০৫ ১৮:৩৮