বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুকে শ্রীপুরে নাগরিক সংবর্ধনা

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুকে শ্রীপুরে নাগরিক সংবর্ধনা

স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট পরিবেশকর্মী, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুকে গাজীপুরের শ্রীপুরে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের সিগাল রিসোর্টে বাংলাদেশ নদী পরিব্রাজক দল, নদী ও প্রকৃতি ফাউন্ডেশন এবং পাঠইচ্ছা পল্লী উন্নয়নভিত্তিক পাঠাগারের যৌথ আয়োজনে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব সেলিম রেজা। সভাপতিত্ব করেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবেশবিদ সাঈদ চৌধুরী।

বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মুকিত মজুমদার বাবু ২০২৬ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন। ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আইয়ের অন্যতম পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে নদী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য তিনি ‘প্রকৃতিবন্ধু’ নামেও সুপরিচিত।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “পরিবেশ সংরক্ষণে মুকিত মজুমদার বাবুর নিরলস অবদান নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। প্রকৃতিকে রক্ষা করেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।”

বিশেষ অতিথি সেলিম রেজা বলেন, “উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমন্বয় করেই একটি টেকসই বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
সংবর্ধনার জবাবে মুকিত মজুমদার বাবু বলেন, “স্বাধীনতা পুরস্কার শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি প্রকৃতি ও পরিবেশ রক্ষায় কাজ করা সকল মানুষের সম্মিলিত স্বীকৃতি। পরিবেশ রক্ষায় সরকার, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার এবং বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩