বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের হুঁশিয়ারি ফারাজের

স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের হুঁশিয়ারি ফারাজের

স্থানীয় নির্বাচনে অভাবনীয় সাফল্যের রেশ কাটতে না কাটতেই অভিবাসন ইস্যুতে নিজেদের কঠোর অবস্থানের কথা জানান দিলেন রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ। তিনি ইঙ্গিত দিয়েছেন, তার দলের নিয়ন্ত্রণে থাকা কাউন্সিলগুলো সরকারি নির্দেশিত অভিবাসী পুনর্বাসন কর্মসূচি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক নিবন্ধে ফারাজ স্পষ্ট করেছেন যে, রিফর্ম ইউকে পরিচালিত কাউন্সিলগুলোর মূল লক্ষ্য হবে স্থানীয় বাসিন্দাদের স্বার্থ রক্ষা করা। তার দাবি, স্থানীয় জনগণের মৌলিক সমস্যাগুলো অমীমাংসিত রেখে অভিবাসীদের পেছনে বিপুল অংকের অর্থ ব্যয় করার কোনো যৌক্তিকতা নেই। ফারাজ আরও জানান, ল্যাঙ্কাশায়ারের মতো এলাকায় মানুষ যখন নানাবিধ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং সাবেক সেনা সদস্যরা গৃহহীন অবস্থায় দিন কাটাচ্ছেন, তখন অবৈধ অভিবাসীদের পেছনে কোটি কোটি পাউন্ড খরচ করা অগ্রহণযোগ্য।

ইতিমধ্যেই এই প্রক্রিয়ার অংশ হিসেবে ল্যাঙ্কাশায়ার কাউন্টি কাউন্সিল 'ইউকে রিসেটেলমেন্ট স্কিম' এবং 'আফগান রিসেটেলমেন্ট প্রোগ্রাম' থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে আইনি বাধ্যবাধকতা থাকায় ইউক্রেনীয় শরণার্থীদের জন্য পরিচালিত 'হোমস ফর ইউক্রেন' প্রকল্পটি এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে। রিফর্ম ইউকের দাবি অনুযায়ী, শুধুমাত্র ল্যাঙ্কাশায়ারেই এই খাতে বছরে প্রায় ৭ মিলিয়ন পাউন্ড ব্যয় হচ্ছে, যা মূলত করদাতাদের অর্থ।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে শুরু হওয়া সরকারি পুনর্বাসন কর্মসূচির আওতায় হাজার হাজার শরণার্থীকে যুক্তরাজ্যে আশ্রয় ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ন্যাশনাল অডিট অফিসের তথ্যমতে, আফগান পুনর্বাসন কর্মসূচির ব্যয় ২০৩৩ সাল নাগাদ ৫.৭ বিলিয়ন পাউন্ডে পৌঁছাতে পারে। রিফর্ম ইউকে মূলত এই বিশাল ব্যয়কে 'সরকারি অপচয়' হিসেবে চিহ্নিত করছে।

এদিকে, সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বৈধ পুনর্বাসন প্রক্রিয়া আরও সম্প্রসারণের কথা বললেও, ফারাজ তার অবস্থানে অনড়। স্থানীয় নির্বাচনে ১,৩০০ এর বেশি কাউন্সিলর এবং ১৪টি স্থানীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ পাওয়ার পর ফারাজ এখন ভোটারদের দেওয়া 'বাস্তব পরিবর্তনের' প্রতিশ্রুতি পূরণে মরিয়া। অভিবাসন নিয়ন্ত্রণের পাশাপাশি নেট জিরো প্রকল্পের বিরোধিতা এবং প্রশাসনিক ব্যয় সংকোচনকেও রিফর্ম ইউকে তাদের আগামী দিনের মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে।

আরও

দেশের স্বার্থে প্রয়োজন হলে ট্রাম্পের বিরোধিতা করতেও পিছপা হব না: ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

দেশের স্বার্থে প্রয়োজন হলে ট্রাম্পের বিরোধিতা করতেও পিছপা হব না: ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

দেশের স্বার্থে প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বা সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করতেও নিজে প্রস্তুত...

২০২৬-০৭-২৬ ১৩:৪৯

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে কঠিন চ্যালেঞ্জের পাহাড়!

যুক্তরাজ্যের খবর

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে কঠিন চ্যালেঞ্জের পাহাড়!

অনেক সম্ভাবনার বার্তা দিলেও যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সামনে অপেক্ষা করছে নানা চ্যালেঞ্জ। বিশ্ল...

২০২৬-০৭-২৪ ১৩:০৯

লন্ডনে পাড়া-মহল্লার অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে

যুক্তরাজ্যের খবর

লন্ডনে পাড়া-মহল্লার অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে

লন্ডন জুড়ে চুরি, ব্যক্তিগত ডাকাতি এবং যানবাহন সংক্রান্ত অপরাধ কমেছে, কারণ মেট্রোপলিটন পুলিশ রাজধানীর সবচেয়ে কুখ্যাত অপ...

২০২৬-০৭-২৩ ১৪:১৩

প্রথম বৈঠকেই জীবনযাত্রার ব্যয় মোকাবিলার জন্য মন্ত্রিসভাকে নির্দেশ দিলেন বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

প্রথম বৈঠকেই জীবনযাত্রার ব্যয় মোকাবিলার জন্য মন্ত্রিসভাকে নির্দেশ দিলেন বার্নহ্যাম

প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার সময় অ্যান্ডি বার্নহ্যাম একটি ‘জীবনযাত্রার ব্যয়-সাশ্র...

২০২৬-০৭-২২ ১৩:১০

পুতিনকে মোকাবিলায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানানোর দৌড়ে ৩ দেশ

যুক্তরাজ্যের খবর

পুতিনকে মোকাবিলায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানানোর দৌড়ে ৩ দেশ

রিডিংয়ের এক সাধারণ অফিস ভবনে বসে ব্রিটেন, ইতালি এবং জাপানের প্রতিরক্ষা ঠিকাদাররা বিশ্বের অন্যতম গোপন সামরিক প্রকল্প নিয়ে...

২০২৬-০৭-২২ ১৩:০৬

চমক রেখে মন্ত্রিসভা সাজালেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

চমক রেখে মন্ত্রিসভা সাজালেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভা ঘোষণা করেছেন। অভিজ্ঞ রাজনীতিকদের...

২০২৬-০৭-২১ ১৯:৩২