বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

গাড়ি চালকদের জন্য জরুরি সতর্কতা: ত্রুটিপূর্ণ উইন্ডস্ক্রিন ওয়াইপারের কারণে হতে পারে বড় জরিমানা

গাড়ি চালকদের জন্য জরুরি সতর্কতা: ত্রুটিপূর্ণ উইন্ডস্ক্রিন ওয়াইপারের কারণে হতে পারে বড় জরিমানা

যুক্তরাজ্যে অবস্থানরত হাজার হাজার গাড়ি চালকের জন্য ৯ মে থেকে বিশেষ সতর্কতা জারি করেছেন বিশেষজ্ঞরা। নিয়মিত গাড়ি চালকদের জন্য উইন্ডস্ক্রিন ওয়াইপার পরীক্ষা করা এখন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। সামান্য গাফিলতির কারণে চালকদের গুনতে হতে পারে বিশাল অংকের জরিমানা, এমনকি ড্রাইভিং লাইসেন্সে যুক্ত হতে পারে পেনাল্টি পয়েন্ট। ‎​কেন এই সতর্কতা?

বিশেষজ্ঞদের মতে, চালকরা সাধারণত ইঞ্জিন, ব্রেক বা টায়ারের রক্ষণাবেক্ষণে যতটা গুরুত্ব দেন, উইন্ডস্ক্রিন ওয়াইপারের ক্ষেত্রে ততটাই উদাসীন থাকেন। অথচ বৃষ্টির সময় ঝাপসা কাঁচ দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। বর্তমান নিয়মে এই ছোট যন্ত্রাংশটিকে এখন বড় ধরনের নিরাপত্তা ইস্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে।

‎​যুক্তরাজ্যের ডিভিএসএ (DVSA) এবং ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট স্পষ্ট জানিয়েছে যে:
‎
‎​গাড়ির সব উইন্ডস্ক্রিন ওয়াইপার ও ওয়াশার অবশ্যই সচল থাকতে হবে।
‎
‎​রক্ষণাবেক্ষণে অবহেলা করলে সেটিকে 'বিপজ্জনক ড্রাইভিং' হিসেবে গণ্য করা হতে পারে।
‎​আইন অমান্য করলে সর্বোচ্চ ২,৫০০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩.৫ লাখ টাকার বেশি) জরিমানা হতে পারে।
‎
‎​চালকের লাইসেন্সে ৩টি পেনাল্টি পয়েন্ট যোগ করা হবে এবং পূর্ব অপরাধের রেকর্ড থাকলে লাইসেন্স বাতিলও হতে পারে।

‎​আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট WX Charts-এর তথ্য অনুযায়ী, ৯ মে থেকে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শনিবার ভোর থেকে মিডল্যান্ডস ও নর্থ-ইস্ট অঞ্চলে হালকা বৃষ্টি এবং পরবর্তীতে স্কটল্যান্ডে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ১৩ মে (বুধবার) পুরো দেশজুড়ে বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
‎​
‎​বৃষ্টির মৌসুম পুরোপুরি শুরুর আগেই চালকদের তাদের গাড়ির সামনের ও পেছনের ওয়াইপার ব্লেডগুলো পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। ব্লেডে কোনো ধরনের ফাটল, ক্ষয় বা দাগ দেখা দিলে তা অবিলম্বে পরিবর্তন করতে বলা হয়েছে। সামান্য সর্তকতা একদিকে যেমন বড় আর্থিক ক্ষতি থেকে বাঁচাবে, অন্যদিকে নিশ্চিত করবে নিরাপদ সড়ক।

আরও

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের খবর

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকার রেকর্ড গড়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর ব্রি...

২০২৬-০৯-০৯ ০০:০১

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

যুক্তরাজ্যের খবর

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্যের লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর লন্ডনের আইঅ...

২০২৬-০৯-০৫ ২২:৩১

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য যুক্তরাজ্যে চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে...

২০২৬-০৮-২৭ ১৭:০৫

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। নি...

২০২৬-০৮-২৭ ১২:৪৭

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের খবর

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ইংল্যান্ড ও ওয়েলসে পরীক্ষামূলকভাবে চালু থাকা এ ক...

২০২৬-০৮-২৫ ১৭:০৯

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যের খবর

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতি...

২০২৬-০৮-২৫ ১২:৪৯