বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

স্কটিশ পার্লামেন্টে ইতিহাস: প্রথম অভিবাসী ও নন-বাইনারি এমএসপি নির্বাচিত হলেন ড. কিউ ম্যানিভানান

স্কটিশ পার্লামেন্টে ইতিহাস: প্রথম অভিবাসী ও নন-বাইনারি এমএসপি নির্বাচিত হলেন ড. কিউ ম্যানিভানান

স্কটল্যান্ডের সংসদীয় রাজনীতিতে এক নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছেন ভারতে জন্মগ্রহণকারী ট্রান্সজেন্ডার অভিবাসী ড. কিউ ম্যানিভানান। প্রথমবারের মতো কোনো নন-বাইনারি এবং স্থায়ীভাবে বসবাসের অনুমতি (ইন্ডেফিনিট লিভ টু রিমেইন)হীন ব্যক্তি হিসেবে তিনি স্কটিশ পার্লামেন্টে মেম্বার অব পার্লামেন্ট (এমএসপি) নির্বাচিত হয়েছেন।

​স্কটিশ গ্রিন পার্টির প্রার্থী হিসেবে এডিনবারা এবং লোথিয়ান্স ইস্ট অঞ্চল থেকে এই ঐতিহাসিক বিজয় লাভ করেন তিনি।
‎
‎​পূর্বে কেবল স্থায়ী বসবাসের অনুমতিপ্রাপ্ত বিদেশীরাই স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারতেন। তবে গত বছর এসএনপি (SNP) সরকারের প্রবর্তিত নতুন আইনের ফলে বৈধ ভিসাধারী যেকোনো ব্যক্তির প্রার্থী হওয়ার পথ সুগম হয়। এই আইনি পরিবর্তনের সুযোগেই ম্যানিভানান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
‎​তবে নির্বাচিত হওয়ার পরপরই তাঁর অভিবাসন স্ট্যাটাস ও আর্থিক সহায়তা চাওয়া নিয়ে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।
‎​বর্তমান গ্রাজুয়েট ভিসা নবায়নের জন্য তিনি সহকর্মীদের কাছে ২,০৮৯ পাউন্ড সহায়তা চেয়েছেন।
‎
‎​এই ভিসার মাধ্যমে তিনি আরও তিন বছর যুক্তরাজ্যে থাকার সুযোগ পাবেন এবং পরবর্তীতে 'গ্লোবাল ট্যালেন্ট ভিসা'র আবেদনের জন্য প্রয়োজনীয় ৫,০৪৭ পাউন্ড সঞ্চয় করবেন।
‎​পারিশ্রমিক: এমএসপি হিসেবে তিনি বছরে ৭৭,৭১১ পাউন্ড বেতন প্রাপ্ত হবেন।
‎
‎​দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে জন্ম নেওয়া ড. ম্যানিভানান নিজেকে একজন 'ক্যুইয়ার তামিল অভিবাসী' হিসেবে পরিচয় দেন। ২০২১ সালে তিনি ইউনিভার্সিটি অফ সেন্ট অ্যান্ড্রুজ-এ আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি করতে স্কটল্যান্ডে আসেন। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও পরিবেশগত ন্যায়বিচার এবং মানবাধিকার ইস্যুতে কাজ করছেন।
‎
‎​বিজয়ী ভাষণে আবেগঘন কণ্ঠে তিনি বলেন:
‎​"আমি একজন ট্রান্সজেন্ডার তামিল অভিবাসী। এই দেশের ঘৃণার রাজনীতি যাদের অপছন্দ করে, আমি তাঁদেরই একজন। তবুও আজ আমি আপনাদের প্রতিনিধি হিসেবে এখানে দাঁড়িয়ে আছি। রাজনীতি শুধু ক্ষমতার বিষয় নয়, এটি সম্ভাবনারও বিষয়।"
‎
‎​স্কটিশ গ্রিন পার্টি এবারের নির্বাচনে রেকর্ড ১৬টি আসন পেয়েছে, যার মধ্যে দুজন ট্রান্সজেন্ডার প্রার্থী রয়েছেন। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, স্কটল্যান্ডে বসবাসকারী সকল বৈধ নাগরিকের রাজনৈতিক অধিকার থাকা উচিত।
‎
‎​অন্যদিকে, এই নির্বাচন নিয়ে কড়া সমালোচনা করেছে অভিবাসন বিরোধী সংগঠন মাইগ্রেশন ওয়াচ। তারা অভিযোগ করেছে যে, যুক্তরাজ্যের আইন বিদেশি নাগরিকদের অতিরিক্ত রাজনৈতিক সুবিধা দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা উল্লেখ করে, স্টুডেন্ট ভিসায় এসে সরাসরি জাতীয় রাজনীতিতে জড়িয়ে পড়া এবং 'ব্রিটেন ভাঙার রাজনীতি'তে অংশ নেওয়া উদ্বেগের বিষয়।
‎
‎​ড. কিউ ম্যানিভানানের এই জয় স্কটল্যান্ডের অন্তর্ভুক্তিমূলক রাজনীতির এক নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হলেও, অভিবাসন আইন ও রাজনৈতিক অধিকারের সীমারেখা নিয়ে দেশটিতে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

আরও

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের খবর

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকার রেকর্ড গড়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর ব্রি...

২০২৬-০৯-০৯ ০০:০১

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

যুক্তরাজ্যের খবর

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্যের লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর লন্ডনের আইঅ...

২০২৬-০৯-০৫ ২২:৩১

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য যুক্তরাজ্যে চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে...

২০২৬-০৮-২৭ ১৭:০৫

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। নি...

২০২৬-০৮-২৭ ১২:৪৭

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের খবর

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ইংল্যান্ড ও ওয়েলসে পরীক্ষামূলকভাবে চালু থাকা এ ক...

২০২৬-০৮-২৫ ১৭:০৯

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যের খবর

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতি...

২০২৬-০৮-২৫ ১২:৪৯