বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সরকারি নিয়ম অমান্য করে পিরোজপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর কার্যক্রম পরিচালিত

সরকারি নিয়ম অমান্য করে পিরোজপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর কার্যক্রম পরিচালিত

সরকারি নিয়ম অমান্য করে পিরোজপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর কার্যক্রম পরিচালনা করেছে আঞ্চলিক শাখা ব্যবস্থাপক।রাষ্ট্রীয়ভাবে ঘোষিত ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকারি ছুটি পালিত হলেও পিরোজপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জোনাল অফিস খোলা রেখে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে।

বুধবার (৫ আগস্ট) সকাল থেকে পিরোজপুর শহরের পোস্ট অফিস রোডে সোনালী ব্যাংকের সামনে অবস্থিত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জোনাল অফিসে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়।

অফিসে উপস্থিত কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী বলেন, “আমাদের অফিসে আসতে বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশেই আমরা অফিসে এসেছি। তাই অফিস করছি।”

এ বিষয়ে জানতে চাইলে জোনাল অফিসের জেনারেল ম্যানেজার মো. হাসানুজ্জামানের সঙ্গে কথা বলেন গণমাধ্যমকর্মীরা। অভিযোগ অনুযায়ী, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ সম্পর্কে জানতে চাইলে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি। দিবসটি সম্পর্কে তাঁর স্পষ্ট ধারণাও ছিল না বলে অভিযোগ করা হয়। গণমাধ্যমকর্মীদের একাধিক প্রশ্নেরও তিনি নির্দিষ্ট কোনো জবাব দিতে পারেননি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তাদের ভাষ্য, রাষ্ট্রীয়ভাবে ঘোষিত একটি দিবস ও সরকারি ছুটির দিনে কীভাবে একটি প্রতিষ্ঠানের জোনাল অফিসে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন বা নির্দেশনা ছিল কি না, সেটিও তদন্তের দাবি জানিয়েছেন তারা।

তবে এ বিষয়ে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পিরোজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদের সাথে কথা হলে তিনি বলেন, 'জুলাই গণঅভ্যুত্থান দিবস’
পালন উপলক্ষে আমরা সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এটি একটি রাষ্ট্রীয় প্রোগ্রাম । এটি সকলেরই পালন করা উচিত। যদি কোন প্রতিষ্ঠান সরকারি নিয়ম না মেনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করে তাহলে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগের মাধ্যমে ব্যবস্থা নেয়া যেতে পারে।

আরও

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...

২০২৬-১০-০১ ১৯:৩৫

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

সারা দেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...

২০২৬-১০-০১ ১৯:৩৪

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

সারা দেশ

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...

২০২৬-১০-০১ ১৯:৩২

"কিছু রাজনৈতিক দল দেশে  অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে" -ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

সারা দেশ

"কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে" -ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

একটি জনবহুল দেশে রাজনৈতিক দলের দুষ্ট লোকজন কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটাচ্ছে আর সেটিকে পুঁজি করে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তার...

২০২৬-১০-০১ ১৯:৩০

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

সারা দেশ

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, ‘আমরা ডিভাইসের হাত থেকে আমাদের সন্তানদের দূরে রাখতে চাই। আম...

২০২৬-১০-০১ ১৯:২৯

মৌলভীবাজারে প্রাচীন কয়েন ও সীমানা পিলার বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ : সাবেক ইউপি সদস্য ইলিয়াছুরসহ গ্রেফতার- ৪

সারা দেশ

মৌলভীবাজারে প্রাচীন কয়েন ও সীমানা পিলার বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ : সাবেক ইউপি সদস্য ইলিয়াছুরসহ গ্রেফতার- ৪

কথিত সীমানা পিলার, প্রাচীন কয়েন ও মূল্যবান ধাতব বস্তু কেনাবেচার নামে বিপুল মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ২ কোটি ২১ লাখ টা...

২০২৬-১০-০১ ১৯:২৭