শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নিয়ে বড় প্রশ্ন, যা বললেন অর্থমন্ত্রী

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নিয়ে বড় প্রশ্ন, যা বললেন অর্থমন্ত্রী

নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অর্থায়ন কোথা থেকে হবে- এ নিয়ে প্রশ্নের মুখে পড়েছে সরকার। একসঙ্গে পুরো অর্থ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি নিয়ে কাজ চলছে এবং অর্থায়নের পথ খুঁজতে হিসাব-নিকাশ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) প্রকাশিত একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নতুন বেতন কাঠামো এবং বড় উন্নয়ন বাজেট বাস্তবায়ন নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী।

নতুন বেতন কাঠামোর অর্থায়ন প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এটা আমরা একসঙ্গে দিতে পারছি না।’

বেতন দুই ধাপে দেওয়া হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে এবং হিসাব-নিকাশ করা হচ্ছে। বড় পরিমাণ আমদানির কারণে সরকারের রাজস্বের পরিসর কমে গেছে বলেও জানান তিনি। এ কারণে ইচ্ছা থাকলেও একসঙ্গে পুরো অর্থ দেওয়া সম্ভব হচ্ছে না।

রাজস্ব আয় বাড়ানোর বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের কর-জিডিপি অনুপাত বিশ্বের মধ্যে সর্বনিম্ন। কর সংগ্রহ বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। অতীতে কর সংগ্রহে অদক্ষতা, সুশাসনের অভাব ও দুর্নীতি ছিল বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এসব সমস্যা সংশোধনের চেষ্টা চলছে। গত অর্থবছরের চতুর্থ প্রান্তিকে রাজস্ব আদায় ভালো হয়েছে। কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার উদ্যোগের ইতিবাচক ফলও দেখা যাচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।

আমির খসরু বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুই ভাগ করা হচ্ছে। সবকিছু মিলিয়ে সরকারকে অতিরিক্ত ঋণ নিতে হবে না বলে আশা করছেন তিনি। অর্থায়নের ক্ষেত্রে বিকল্প উপায় অনুসরণ করা হবে।

সরকারের ব্যাংকঋণ নেওয়ার বিষয়ে তিনি বলেন, সব সময় ব্যাংক খাত থেকে সরকার ঋণ নিলে বেসরকারি খাত অর্থায়ন থেকে বঞ্চিত হয়। তাই অর্থায়নের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে চলতি বছরের জুলাই থেকে নতুন পে-স্কেল দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই ঘোষণা বহাল থাকবে কি না- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এটা নিয়ে কাজ করছি।’

অর্থাৎ নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে সরকার কাজ চালিয়ে গেলেও এর অর্থায়ন ও বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি।

আরও

রাজনীতি হতে হবে জনগণের অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য: স্থানীয় সরকারমন্ত্রী

জাতীয়

রাজনীতি হতে হবে জনগণের অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য: স্থানীয় সরকারমন্ত্রী

রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য হতে হবে বলে মন্তব্য...

২০২৬-১০-০৯ ২০:৩৬

দুর্গোৎসব ঘিরে নাশকতার আশঙ্কা, সবাইকে সতর্ক থাকার আহ্বান গয়েশ্বরের

জাতীয়

দুর্গোৎসব ঘিরে নাশকতার আশঙ্কা, সবাইকে সতর্ক থাকার আহ্বান গয়েশ্বরের

আসন্ন দুর্গোৎসব ঘিরে নাশকতার আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩...

২০২৬-১০-০৯ ১৯:৩৫

ঢাকা মেডিকেলে রোগী রেখে টিকিট কাটার কথা বলে উধাও দুই ব্যক্তি

জাতীয়

ঢাকা মেডিকেলে রোগী রেখে টিকিট কাটার কথা বলে উধাও দুই ব্যক্তি

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন দুই...

২০২৬-১০-০৯ ১৯:৩১

খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ করতে চায় সরকার: আমিনুল হক

জাতীয়

খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ করতে চায় সরকার: আমিনুল হক

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ করে নতুন প্রজন্মকে সুস্থ, মাদকমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ হিসেবে গড়ে তুলতে...

২০২৬-১০-০৯ ১৯:২৬

মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয়

মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর

মানসিক অসুস্থতাকে ঘিরে থাকা ভয়, লজ্জা, কুসংস্কার ও বৈষম্য দূর করতে সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন...

২০২৬-১০-০৯ ১৮:৩৬

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৪৯

জাতীয়

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৪৯

দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই...

২০২৬-১০-০৯ ১৭:৩২