শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শ্রীপুরে কালবৈশাখীর তাণ্ডব: ৩০০ হেক্টর বোরোধান নষ্ট, ক্ষতিগ্রস্ত ৪০০ বসতবাড়ি

শ্রীপুরে কালবৈশাখীর তাণ্ডব: ৩০০ হেক্টর বোরোধান নষ্ট, ক্ষতিগ্রস্ত ৪০০ বসতবাড়ি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবারের এই দুর্যোগে প্রায় এক হাজার কৃষকের ৩০০ হেক্টর জমির বোরোধান নষ্ট হয়েছে। একই সঙ্গে প্রবল ঝড়ে প্রায় ৪০০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে অন্তত ৪০টি পরিবারের ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের সঙ্গে হওয়া শিলাবৃষ্টিতে ধানের পাশাপাশি শাকসবজির খেতেও ব্যাপক ক্ষতি হয়েছে। এতে কৃষকদের মাঝে চরম হতাশা বিরাজ করছে।

শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম। তিনি কাওরাইদ ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি বলেন, “তিনটি গ্রামের প্রায় প্রতিটি কৃষকই ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ অত্যন্ত বেশি। সংশ্লিষ্ট সকল দপ্তরকে দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারিভাবে সবাইকে সহায়তা প্রদান করা হবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা জানান, ঝড়ের পরপরই কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন। প্রাথমিক হিসেবে তিনটি গ্রামের প্রায় ৩০০ হেক্টর জমির বোরোধান ক্ষতিগ্রস্ত হয়েছে, যার সম্ভাব্য উৎপাদন ছিল প্রায় ১ হাজার ৮০০ টন।

তিনি আরও জানান, প্রায় সাড়ে ৩০০টি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৪০টি বসতবাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

এদিকে আকস্মিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও পরিবারগুলো দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন।

 

আরও

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

সারা দেশ

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেও আর্থিক অনিশ্চয়তায় ছিল মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসেন নিবির। এবার ত...

২০২৬-১০-০৮ ২০:২৯

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮