মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শ্রীপুরে বহিস্কৃত বিএনপি নেতার কাণ্ড: দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার শপথ

শ্রীপুরে বহিস্কৃত বিএনপি নেতার কাণ্ড: দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার শপথ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বহিষ্কৃত এক বিএনপি নেতা দুধ দিয়ে গোসল করে মায়ের মাথায় হাত রেখে ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকার শপথ নিয়েছেন। সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ব্যতিক্রমী ঘটনা ঘটে।

শপথ গ্রহণকারী মাহাবুব আলম গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক কর্মী এবং উৎসুক মানুষের ভিড় জমে। ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
 

মাহাবুব আলম সাংবাদিকদের জানান, ২০০৬ সাল থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দলের দুঃসময়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখলেও শেষ পর্যন্ত নিজ দলের কিছু নেতাকর্মীর কারণেই তাকে নানা হয়রানির শিকার হতে হয়েছে বলে দাবি করেন।
 

তার অভিযোগ, রাজনৈতিক বিরোধের জেরে তার বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা দায়ের করা হয়, যার ফলে তাকে কারাভোগও করতে হয়েছে। কারামুক্তির পর দলের কিছু নেতাকর্মীর অনিয়ম ও দুর্নীতির সমালোচনা করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয় বলেও দাবি করেন তিনি।
 

মাহাবুব আলম বলেন, "রাজনীতির কারণে জীবনে অনেক ক্ষতির মুখোমুখি হয়েছি। তাই দুধ দিয়ে গোসল করে এবং মায়ের মাথায় হাত রেখে শপথ নিয়েছি, ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হব না।"
ঘটনাটি এলাকায় ব্যাপক
চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে মাহাবুব আলমের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সারা দেশ

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগেই অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়ন...

২০২৬-১০-০৫ ২২:০২

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩