সারা দেশ
গাজীপুরের শ্রীপুরে আদিবাসী পল্লীর গহিন জঙ্গলে অভিযান চালিয়ে চোলাই মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৯ ড্রাম চোলাই মদ উদ্ধার করা হয়। এর মধ্যে পূর্ণাঙ্গ ৬ ড্রাম মদ জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের পোসাইদ এলাকায় স্থানীয়দের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মায়া রানী, জোনাকি ও সুকুমার।
২০২৬-০৮-১৯ ১৮:০৬
সারা দেশ
জমি-সংক্রান্ত বিরোধের নির্মম শিকার হয়ে মৃত্যুর পরও দীর্ঘ ২০ ঘণ্টা শেষ ঠিকানার জন্য অপেক্ষা করতে হলো এক সনাতন ধর্মের নারীকে। স্থানীয় মাতব্বর, জনপ্রতিনিধি ও পুলিশের উপস্থিতিতে দফায় দফায় সালিস হলেও সমাধান না হওয়ায় অবশেষে মাওনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক তাঁর নিজের নিচু ধানের জমির পানি সেচে দাফনের ব্যবস্থা করে দিয়েছেন।
২০২৬-০৮-১২ ১৫:০২
সারা দেশ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বহিষ্কৃত এক বিএনপি নেতা দুধ দিয়ে গোসল করে মায়ের মাথায় হাত রেখে ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকার শপথ নিয়েছেন। সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ব্যতিক্রমী ঘটনা ঘটে।
২০২৬-০৮-০৩ ১৯:৫৯
সারা দেশ
শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
২০২৬-০৮-০১ ১৮:১৭
সারা দেশ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রায় ১৯ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ৬১৮ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন ৬টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস. এম. রফিকুল ইসলাম।
২০২৬-০৭-২৭ ১৮:২০
সারা দেশ
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অন্য হাতির আক্রমণে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে হাতি ‘রাজু বাহাদুর’। সংঘর্ষে তার সামনের দুটি পা ভেঙে গেছে। বর্তমানে দাঁড়াতে না পেরে শুয়ে থেকেই খাবার গ্রহণ করছে সে। উন্নত চিকিৎসা চললেও তার অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।
২০২৬-০৭-০৯ ২৩:১১
সারা দেশ
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং সমবায়ীদের মাঝে ঋণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
২০২৬-০৭-০৬ ২০:০০
সারা দেশ
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের রুদ্রপুর এলাকায় চাঁদা দাবির অভিযোগে যুবদলের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী।
২০২৬-০৬-০৮ ১৮:৪৭
সারা দেশ
গাজীপুরের শ্রীপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়কে দাঁড়িয়ে থাকা শিশু শিক্ষার্থী তানভীর ইসলাম আরিয়ান (৬) কাভার্ডভ্যান চাপায় মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে শ্রীপুর-আনসার রোড সড়কের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্হানে এ দুর্ঘটনাটি ঘটে।
২০২৬-০৪-১৯ ১৯:২৯