সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় শিশু নিহত

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় শিশু নিহত

গাজীপুরের শ্রীপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়কে দাঁড়িয়ে থাকা শিশু শিক্ষার্থী তানভীর ইসলাম আরিয়ান (৬) কাভার্ডভ্যান চাপায় মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে শ্রীপুর-আনসার রোড সড়কের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্হানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত তানভীর ইসলাম আরিয়ান দিনাজপুর জেলার কোতোয়ালি থানার বালুবাড়ি গ্রামের পোশাক কর্মী সজল ইসলামের ছেলে। সে কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন, স্কুল ছুটির পর আরিয়ান সড়ক পার হওয়ার জন্য দাঁড়িয়েছিল। সড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যান পেছনের দিকে ব্যাক করলে সড়কের পাশে পড়ে থাকা সিমেন্টের সীমানা পিলার ও কাভার্ড ভ্যানের মাঝখানে পড়ে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্কুল ছাত্রের মৃত্যুর খবরে স্থানীয়রা উত্তেজিত কাভার্ড ভ্যান ভাংচুর করে। তবে ঘাতক চালক পালিয়ে যায়।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে শিশুর মরদেহ উদ্ধার করে। ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করে শ্রীপুর থানায় নিয়ে আসা হয়েছে। নিহত শিশু শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২