সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সাফারি পার্কে সংঘর্ষে পা ভেঙে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাতি ‘রাজু বাহাদুর’

সাফারি পার্কে সংঘর্ষে পা ভেঙে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাতি ‘রাজু বাহাদুর’

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অন্য হাতির আক্রমণে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে হাতি ‘রাজু বাহাদুর’। সংঘর্ষে তার সামনের দুটি পা ভেঙে গেছে। বর্তমানে দাঁড়াতে না পেরে শুয়ে থেকেই খাবার গ্রহণ করছে সে। উন্নত চিকিৎসা চললেও তার অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।

পার্ক সূত্র জানায়, গত ২৪ মে হাতিশালায় থাকা আরেকটি প্রাপ্তবয়স্ক হাতির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে রাজু বাহাদুর। ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে তার সামনের দুটি পায়ে গুরুতর ফ্র্যাকচার হয়। পরে ক্রেনের সাহায্যে তাকে নিরাপদ স্থানে বালুর ওপর স্থানান্তর করা হয়। সেখানেই দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।

কর্তৃপক্ষ আরও জানায়, উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়েছে। পাশাপাশি একটি মেডিকেল বোর্ড গঠন করে নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে দীর্ঘদিন চিকিৎসার পরও হাতিটির অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় তাকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সাফারি পার্কের এক কর্মকর্তা বলেন, ‘রাজু বাহাদুর’ একটি প্রাপ্তবয়স্ক পুরুষ হাতি। বন্দি পরিবেশে প্রাণীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হওয়া স্বাভাবিক ঘটনা। তবে এবার রাজু বাহাদুরের আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় সে সংকটাপন্ন অবস্থায় রয়েছে।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী বনসংরক্ষক) মো. তারেক রহমান বলেন, “হাতিশালায় হাতিদের মধ্যে মাঝেমধ্যে সংঘর্ষ হয়। অন্য একটি হাতির ধাক্কায় রাজু বাহাদুর পড়ে গিয়ে তার পায়ে ফ্র্যাকচার হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে। থাইল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরাও চিকিৎসাসেবা দিচ্ছেন। বর্তমানে সে দাঁড়াতে পারে না। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা করছি সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।”

উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জের কাঞ্চনপুর এলাকা থেকে আহত ও জীর্ণশীর্ণ অবস্থায় রাজু বাহাদুরকে উদ্ধার করে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। সে সময় হাতিটি দিয়ে অবৈধভাবে চাঁদাবাজি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। উদ্ধারকালে তার বয়স ছিল প্রায় ৯ বছর। বর্তমানে তার বয়স ১০ বছরের বেশি। উদ্ধারের পর থেকেই শ্রীপুর সাফারি পার্কের হাতিশালায় তাকে সংরক্ষণ করা হচ্ছিল।

আরও

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

সারা দেশ

কুয়াকাটায় আয়োজন করা হচ্ছে "কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬"

‎কুয়াকাটায় পর্যটকদের আরও আকৃষ্ট করতে দীর্ঘ নয় বছর পর আয়োজন করা হচ্ছে বিচ কার্নিভাল বা কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬। দু...

২০২৬-১০-০৪ ১৯:১২