সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সোনারগাঁয়ে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

সোনারগাঁয়ে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দীর্ঘস্থায়ী ও ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুতের অনিয়মিত সরবরাহে শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে তীব্র গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের কষ্ট বেড়েছে।

স্থানীয়দের অভিযোগ, দিনের বিভিন্ন সময়ে এবং রাতে দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য, সেচ কার্যক্রম ও দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অটোরিকশা চার্জিং, দোকান পরিচালনা এবং ক্ষুদ্র শিল্পকারখানার কাজেও নেতিবাচক প্রভাব পড়ছে।

এসময় কৃষক জানান, সময়মতো সেচ দিতে না পারায় সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। অটোরিকশাচালক বলেন, বিদ্যুতের অভাবে গাড়ি চার্জ দিতে না পারায় আয় কমে গেছে। অন্যদিকে এসএসসি পরীক্ষার্থীসহ অনেক শিক্ষার্থী রাতের লোডশেডিংয়ে পড়াশোনা করতে পারছেন না বলে অভিযোগ করেছেন।

সোনারগাঁ পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্পাঞ্চল থাকলেও দীর্ঘ লোডশেডিংয়ে সেবার মানও ব্যাহত হচ্ছে বলে দাবি স্থানীয়দের। তাদের প্রশ্ন, দেশের অনেক এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সোনারগাঁ কেন বারবার অতিরিক্ত লোডশেডিংয়ের শিকার হচ্ছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সোনারগাঁ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলে অতিদ্রুতই পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

সারা দেশ

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছ...

২০২৬-১০-০৫ ১৮:৩৮

লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধলাখ টাকা ছিনতাই

সারা দেশ

লালমনিরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে অর্ধলাখ টাকা ছিনতাই

লালমনিরহাটের আদিতমারীতে ছুরিকাঘাতে আহত করে মাছ ব্যবসায়ীর অর্ধ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রোববার (৪ অক্টোবর) র...

২০২৬-১০-০৫ ১৮:২২

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ গ্রেপ্তার ১

সারা দেশ

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ গ্রেপ্তার ১

রংপুরে ২১ কেজি ওজনের পাথরের কালী মূর্তিসহ রজব আলী (৬৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি।

২০২৬-১০-০৫ ১৮:২১

ফরিদপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ: দুই তরুণের যাবজ্জীবন

সারা দেশ

ফরিদপুরে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ: দুই তরুণের যাবজ্জীবন

ফরিদপুরের ভাঙ্গায় ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাসে নিয়ে ধর্ষণের মামলায় দুই তরুণকে যাবজ্জীবন সশ্রম ক...

২০২৬-১০-০৫ ১৭:৩৮