বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানববন্ধন

সোনারগাঁয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামের মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে ঐতিহ্যবাহী ‘আল-মানার ঈদগাহ’-এর ৩৬ শতাংশ জমি দফায় দফায় অবৈধ দখল, লিজ ও নানামুখী চক্রান্তের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। ভূমিদস্যু, দালাল ও প্রভাবশালী মহলের আগ্রাসন থেকে ঈদগাহের জমি রক্ষা এবং সরকারিভাবে স্থায়ী বন্দোবস্তের দাবিতে ১২টি গ্রামের হাজারো মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর, আনন্দবাজার, মোবারকপুর, দক্ষিণ খংসারদী, টেঙ্গারচর, উত্তর খংসারদী, বসনদরদী, মোল্লাবাড়ী, নগরপুর ও খংসারণীসহ আশপাশের সর্বস্তরের জনগণের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​প্রতিবাদ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যুগের পর যুগ ধরে এই স্থানটিতে এলাকার মুসল্লিরা ঈদের নামাজ আদায় করে আসছেন। কিন্তু একটি প্রভাবশালী চক্র এই পবিত্র জায়গাটি দখলের পাঁয়তারা চালাচ্ছে।

​ঈদগাহ কমিটির সহ-সভাপতি মোতালেব প্রধান বলেন, অতীতে জায়গাটি সাত্তার সাহেব ভোগ করতেন। তাকে বলায় তিনি আর লিজ নেননি। জায়গাটি নিচু ও গর্ত থাকায় আমরা সকলে মিলে প্রায় ১২ লাখ টাকা খরচ করে বালু ভরাট করি। কিছু খালি জায়গা দেখে বাইরের একটি চক্র তা লিজ নেওয়ার জন্য দরখাস্ত করে। এখানে ইতোমধ্যে ১২টি গ্রামের মানুষ দুই ঈদের নামাজ আদায় করেছি। আমরা বিষয়টি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মহোদয়কে জানালে তিনি আমাদের ঈদগাহ করার অনুমতি দেন এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করতে বলেন। এর প্রেক্ষিতে ভূমি অফিসের কানুনগো ও নায়েব ঘটনাস্থল পরিদর্শন করে ঈদগাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গেছেন। জনগণের স্বার্থে আমরা সরকারের সহযোগিতা কামনা করছি।

​৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন বলেন, কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, দশের স্বার্থে আমরা এই জমিটি চাচ্ছি। ১২টি গ্রামের সাধারণ মানুষের প্রাণের দাবি রক্ষায় সোনারগাঁ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

​আউলাদ মিয়া সরকারের প্রতি আকুল আবেদন জানিয়ে বলেন, ১০-১২টি সমাজের মানুষ যেন নির্বিঘ্নে এই জায়গাটিতে ঈদের নামাজ আদায় করতে পারে, তার স্থায়ী সমাধান চাই।"
​মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মুসল্লিরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন ঈদগার সভাপতি হাজী আফতাব উদ্দিন মোল্লা, সহ-সভাপতি মোতালেব প্রধান, ক্যাশিয়ার গাজী মোস্তফা, যুগ্ম সম্পাদক গাজী আনিসুল, সহ-সভাপতি গাজী শামসু, ৭ নং ওয়ার্ড মেম্বার আবুল হোসেন, কোষাধ্যক্ষ সাইফুল। এছাড়া নূরে ইয়াসিন নোবেল, আউলাদ হোসেন, আক্তার মোল্লা, মালেক, গাজী, খাইরুল, কাশেম আলী, লেয়াকত আলী ও মাওলানা হাফেজ উসমানসহ ১২টি গ্রামের শত শত সাধারণ মানুষ ও তরুণ সমাজ উপস্থিত ছিলেন।

​সমাবেশ শেষে এলাকাবাসী অবিলম্বে ঈদগাহের ৩৬ শতাংশ জমি অন্য কারও নামে লিজ বা বরাদ্দ দেওয়ার সকল চক্রান্ত বন্ধ করে, তা আল-মানার ঈদগাহের নামে স্থায়ীভাবে বন্দোবস্ত দেওয়ার জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

আরও

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...

২০২৬-১০-০১ ১৯:৩৫

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

সারা দেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...

২০২৬-১০-০১ ১৯:৩৪

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

সারা দেশ

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...

২০২৬-১০-০১ ১৯:৩২

"কিছু রাজনৈতিক দল দেশে  অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে" -ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

সারা দেশ

"কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে" -ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

একটি জনবহুল দেশে রাজনৈতিক দলের দুষ্ট লোকজন কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটাচ্ছে আর সেটিকে পুঁজি করে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তার...

২০২৬-১০-০১ ১৯:৩০

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

সারা দেশ

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, ‘আমরা ডিভাইসের হাত থেকে আমাদের সন্তানদের দূরে রাখতে চাই। আম...

২০২৬-১০-০১ ১৯:২৯

মৌলভীবাজারে প্রাচীন কয়েন ও সীমানা পিলার বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ : সাবেক ইউপি সদস্য ইলিয়াছুরসহ গ্রেফতার- ৪

সারা দেশ

মৌলভীবাজারে প্রাচীন কয়েন ও সীমানা পিলার বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ : সাবেক ইউপি সদস্য ইলিয়াছুরসহ গ্রেফতার- ৪

কথিত সীমানা পিলার, প্রাচীন কয়েন ও মূল্যবান ধাতব বস্তু কেনাবেচার নামে বিপুল মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ২ কোটি ২১ লাখ টা...

২০২৬-১০-০১ ১৯:২৭