রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

শৈশবের নায়ক রোনালদোর ‘ফলো’ পেলেন রিয়ালের দিয়োমান্দে

শৈশবের নায়ক রোনালদোর ‘ফলো’ পেলেন রিয়ালের দিয়োমান্দে

রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক- ১৯ বছর বয়সী ইয়ান দিয়োমান্দের জন্য এমনিতেই ছিল বিশেষ এক মুহূর্ত। তবে সেই অভিষেকের আনন্দ আরও স্মরণীয় করে তুলেছেন তার শৈশবের নায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।

রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম ম্যাচ খেলার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দিয়োমান্দেকে অনুসরণ করেছেন পর্তুগিজ তারকা রোনালদো। ছোটবেলায় যার নাম লেখা ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে জড়িয়েছিলেন, সেই রোনালদোর কাছ থেকেই এবার এলো অপ্রত্যাশিত স্বীকৃতি।

টিএনটি স্পোর্টস প্রকাশিত একটি পুরোনো ছবিতে দেখা যায়, ছোট্ট দিয়োমান্দে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি পরে আছেন। জার্সির পেছনে নিজের হাতের লেখায় লেখা ছিল রোনালদোর নাম। শৈশবের সেই আদর্শ খেলোয়াড়ের কাছ থেকে কয়েক বছর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফলো’ পাওয়ার ঘটনা তাই দিয়োমান্দের জন্য নিঃসন্দেহে বিশেষ।

গোল ডটকমের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

লেইপজিগে গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে দিয়োমান্দের। মাত্র ১৯ বছর বয়সে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে ১৩ গোল করার পাশাপাশি ১০টি অ্যাসিস্ট করেছেন তিনি। পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জার্মান লিগের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন আইভরিয়ান এই উইঙ্গার।

দুর্দান্ত পারফরম্যান্সের পরই বড় মঞ্চে পা রাখার সুযোগ পান দিয়োমান্দে। লেইপজিগ থেকে দীর্ঘমেয়াদি চুক্তিতে তাকে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। চুক্তির মেয়াদ ২০৩৩ সালের জুন পর্যন্ত। বিভিন্ন প্রতিবেদনে তার দলবদলের সম্ভাব্য মূল্য প্রায় ১২৫ মিলিয়ন ইউরো বলে উল্লেখ করা হয়েছে।

আইভরি কোস্ট জাতীয় দলের হয়েও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন দিয়োমান্দে। ২০২৬ বিশ্বকাপেও তার পারফরম্যান্স নজর কেড়েছে। রিয়ালের ভবিষ্যৎ পরিকল্পনায় তাই তাকে গুরুত্বপূর্ণ তরুণ প্রতিভা হিসেবে দেখা হচ্ছে।

তবে নতুন ক্লাবে অভিষেকের পর যে ঘটনাটি সবচেয়ে বেশি আবেগ ছড়িয়েছে, সেটি মাঠের পারফরম্যান্সের বাইরের। শৈশবের নায়ক রোনালদো নিজেই যখন তাকে ইনস্টাগ্রামে অনুসরণ করেছেন, দিয়োমান্দের পুরোনো সেই স্বপ্ন যেন হঠাৎ করেই বাস্তবের ছোঁয়া পেয়েছে।

 

 

আরও

সমাধানের পথে এশিয়ান গেমসের কার্ড জটিলতা

খেলাধুলা

সমাধানের পথে এশিয়ান গেমসের কার্ড জটিলতা

আগামী ১৯ সেপ্টেম্বর চীনের হাংজুতে শুরু হতে যাচ্ছে এশিয়ান গেমস, যেখানে বাংলাদেশ অংশগ্রহণ করবে ২২টি ডিসিপ্লিনে। খেলোয়াড়...

২০২৬-০৮-২০ ২০:৫৫

বাংলাদেশে সম্প্রচার হয়নি ইতিহাসগড়া টেস্ট, সেখানেই দর্শক উপস্থিতির রেকর্ড

খেলাধুলা

বাংলাদেশে সম্প্রচার হয়নি ইতিহাসগড়া টেস্ট, সেখানেই দর্শক উপস্থিতির রেকর্ড

ডারউইনে ইতিহাস গড়ে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। অথচ অস্ট্রেলিয়ায় শান্ত-হাসানদের প্রথম টেস্ট জয়টি দেখা যায়নি...

২০২৬-০৮-১৯ ১৩:৫৫

প্রথম টেস্টে নেই বাবর আজম, ইংল্যান্ডের বিপক্ষে নতুন অধিনায়ক কে?

খেলাধুলা

প্রথম টেস্টে নেই বাবর আজম, ইংল্যান্ডের বিপক্ষে নতুন অধিনায়ক কে?

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল পাকিস্তান। চোটের কারণে হেডিংলিতে বুধবার থেকে শুরু হ...

২০২৬-০৮-১৮ ২২:৪০

রিয়ালের হয়ে প্রথমবার খেলতে নেমে কেন দুয়ো শুনলেন কুকুরেয়া

খেলাধুলা

রিয়ালের হয়ে প্রথমবার খেলতে নেমে কেন দুয়ো শুনলেন কুকুরেয়া

রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেকটা স্বপ্নের মতো হওয়ার কথা ছিল মার্ক কুকুরেয়ার। কিন্তু সেই অভিষেকেই জার্মানিতে তীব্র দুয়ো...

২০২৬-০৮-১৮ ২২:২৭

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

খেলাধুলা

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

এমন কিছু যে হতে পারে, তা হয়তো সবার কল্পনার বাইরে ছিল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে মাত্র ৪ দিনেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐত...

২০২৬-০৮-১৮ ১৩:১৯