বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

সমাধানের পথে এশিয়ান গেমসের কার্ড জটিলতা

সমাধানের পথে এশিয়ান গেমসের কার্ড জটিলতা

আগামী ১৯ সেপ্টেম্বর চীনের হাংজুতে শুরু হতে যাচ্ছে এশিয়ান গেমস, যেখানে বাংলাদেশ অংশগ্রহণ করবে ২২টি ডিসিপ্লিনে। খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের তালিকা চূড়ান্ত করার শেষ সময় ছিল গত ৩০ জুন। দীর্ঘ এক বছরের বাছাই প্রক্রিয়া শেষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) বিভিন্ন ফেডারেশনের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক তালিকা তৈরি করেছিল। তবে গত ১৭ জুলাই ২৭টি ফেডারেশনের কমিটি পুনর্গঠিত হওয়ার পর কোচ ও কর্মকর্তা রদবদলকে কেন্দ্র করে অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর মধ্যে সৃষ্টি হয়েছে জটিলতা।

আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে যাওয়া ২২ ফেডারেশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্টদের সঙ্গে একটি সভা করেন। সেই সভার পর বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা বলেন, ‘সংকট সমাধানের পথে। নাম পরিবর্তন ও অন্তর্ভুক্তির যে বিষয়টি ছিল, সেটা অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) এখন ইতিবাচক ভাবে দেখছে। আমাদের সম্মানিত সভাপতি মহোদয় তাদের সঙ্গে আলোচনার পরই এটি হচ্ছে। আমরা ওসিএ’তে আবার তালিকা আবার প্রেরণ করব, আশা করছি হয়ে যাবে।’

অনেক ফেডারেশনের সাধারণ সম্পাদক-সভাপতি পরিবর্তন হয়েছে। ফলে নতুন দায়িত্বে আসা কর্মকর্তারা গেমসের ম্যানেজার-দলনেতা হওয়ার আবেদন করেছেন। আগের কমিটিতে থাকা ব্যক্তিদের কার্ড অবশ্য হয়েছিল। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব ও গেমসের শেফ দ্য মিশনের সঙ্গে ফেডারেশন কর্তাদের একাধিক বৈঠকে সমাধান হয়নি উল্টো উত্তপ্ততা ছড়িয়েছে।

গেমসে সাধারণত কার্ডই ভিসা। ইতোমধ্যে বাংলাদেশ কন্টিনজেন্টের কার্ড আয়োজকরা প্রেরণ করেছে। আগামী সপ্তাহের মধ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সেই কার্ড বুঝে পাওয়ার কথা। নতুন অ্যাক্রিডিটেশন কার্ডের অবস্থা সম্পর্কে মহাসচিবের বলেন, ‘ওসিএ কার্ডের বিষয়টি দেখবে। তারা কিছু দিন পর এখানে পাঠাবে নাকি ওখানে গিয়ে নিতে হবে। কি করতে হবে সেটা তারাই নির্দেশনা দেবে। আমরা পাসপোর্ট, ছবি, প্রয়োজনীয় যা দরকার তাদের প্রেরণ করব।’

জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক রাসেল মাহমুদ জিমি, পুষ্কর ক্ষিসা মিমো দলে অনেক পরে ঢুকেছেন। কোচ পিটারসহ আরও অনেকে কার্ড জটিলতায় রয়েছেন। এই সমস্যা সমাধান হলে তারা গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারবেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন।

গেমস শুরু হতে মাত্র এক মাস। দশটির বেশি ডিসিপ্লিনের অনুশীলন এখনও শুরু হয়নি। অনেক খেলার অবকাঠামো ও নানা সমস্যা। আজকের সভায় অনেক ফেডারেশন তাদের সমস্যা নিয়েও আলোচনা করেছে। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খান প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

আরও

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

খেলাধুলা

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে প্রথম পুরুষ হানড্রেড শিরোপা জয়ে দারুণ অবদান রাখলেন টিম সেইফার্ট। লর্ডসে তার ঝোড়ো ব্যাটিংয়ে...

২০২৬-০৮-১৭ ০৮:৩৬

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ২৩ বছর পর তাদের মাটিতে গিয়েছে বাংলাদেশ দল। আর সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিকদের দ...

২০২৬-০৮-১৬ ১৮:০৬

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নাজমুল হোসেন শান্ত চেয়েছিলেন, ডারউইনে তার দলের খেলোয়াড় পাঁচ দিন ভালো খেলুক। তার চাওয়াকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। মাত্র চার...

২০২৬-০৮-১৬ ১১:৫১

বাংলাদেশের আরেকটি সেশনে একাই লড়লেন গ্রিন

খেলাধুলা

বাংলাদেশের আরেকটি সেশনে একাই লড়লেন গ্রিন

মেহেদী হাসান মিরাজের স্পিনে নাজেহাল হয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। প্রথম সেশনে দ্রুত তিন উইকেট হারিয়ে ফেলে তারা। কিন্তু বাংলাদে...

২০২৬-০৮-১৬ ০৯:০৯