বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

এমন কিছু যে হতে পারে, তা হয়তো সবার কল্পনার বাইরে ছিল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে মাত্র ৪ দিনেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক এক জয় পেয়েছে বাংলাদেশ। আর এতেই পাল্টে গেছে পুরো সিরিজের চালচিত্র। এবার জানা গেছে, ম্যাকায়ে সিরিজে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকির এরই মধ্যে বিক্রি হয়ে গেছে!

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট আনুষ্ঠানিকভাবে ‘সোল্ড আউট'। শুধু তাই নয়, একই পোস্টে দর্শকদের বাকি দিনগুলোর টিকিট দ্রুত সংগ্রহের আহ্বান জানানো হয়েছে! কারণ দ্বিতীয় টেস্টের টিকিট প্রত্যাশার চেয়ে একটু বেশিই দ্রুত বিক্রি হচ্ছে।

ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সের পরই দুই দলের দ্বিতীয় টেস্ট নিয়ে আগ্রহ আরও বেড়েছে। প্রবাসী বাংলাদেশি তো বটেই, স্থানীয় অস্ট্রেলিয়ার সমর্থকরাও এই ম্যাচ দেখার জন্য মুখিয়ে আছে।

মারারা স্টেডিয়ামে চার দিনের লড়াইয়ে অস্ট্রেলিয়াকে ১৯৮ ও ২৮৪ রানে অলআউট করে বাংলাদেশ। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৬ রান করে এবং ৫৭ রানের লক্ষ্য মাত্র এক উইকেট হারিয়ে পেরিয়ে যায়।

দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ আগস্ট। ডারউনের পর এবার বাংলাদেশের সামনে সুযোগ সিরিজ জিতে অস্ট্রেলিয়ার মাটিতে আরও বড় ইতিহাস গড়ার।

আরও

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নাজমুল হোসেন শান্ত চেয়েছিলেন, ডারউইনে তার দলের খেলোয়াড় পাঁচ দিন ভালো খেলুক। তার চাওয়াকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। মাত্র চার...

২০২৬-০৮-১৬ ১১:৫১

বাংলাদেশের আরেকটি সেশনে একাই লড়লেন গ্রিন

খেলাধুলা

বাংলাদেশের আরেকটি সেশনে একাই লড়লেন গ্রিন

মেহেদী হাসান মিরাজের স্পিনে নাজেহাল হয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। প্রথম সেশনে দ্রুত তিন উইকেট হারিয়ে ফেলে তারা। কিন্তু বাংলাদে...

২০২৬-০৮-১৬ ০৯:০৯

প্রথম ঘণ্টাতে মিরাজের দুই উইকেট, ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ

খেলাধুলা

প্রথম ঘণ্টাতে মিরাজের দুই উইকেট, ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ

অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর আভাস দিয়ে তৃতীয় দিন শেষ করেছিল। চতুর্থ দিন সকালে তারা বড় ধাক্কা খেল। প্রথম ঘণ্টাতেই তাদের দুই...

২০২৬-০৮-১৬ ০৮:৩৬

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

খেলাধুলা

২২৮ রানের লিড নিয়ে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

তৃতীয় দিনের সকালের সেশনে হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম ফিরে গেলেন। তারপরও অনড় অবস্থানে মেহেদী হাসান মিরাজ। এবার তাসকিন আহম...

২০২৬-০৮-১৫ ০৯:৫৫

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

ডারউইন টেস্টে বেশ ব্যাকফুটে অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। সফরকারী বাংলাদেশের বিপক্ষে কোনো সেশনেই তারা সেভাবে নিয়ন্ত্রণটা ন...

২০২৬-০৮-১৫ ০৯:১২