শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে প্রথম পুরুষ হানড্রেড শিরোপা জয়ে দারুণ অবদান রাখলেন টিম সেইফার্ট। লর্ডসে তার ঝোড়ো ব্যাটিংয়ে দুই বল হাতে রেখে ট্রেন্ট রকেটসকে হারিয়েছে ম্যানচেস্টারের দল। তার ৩৮ বলে সাত ছয়ে সাজানো ৭২ রানের ইনিংসে দুই বল হাতে রেখে ১৫৯ রানের লক্ষ্য ছোঁয় দলটি।

দুই সপ্তাহ আগেও গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ হেরে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে ছিল ম্যানচেস্টার। কিন্তু টানা পাঁচ জয়ে তারাই শিরোপা জিতল। তাদের এই সাফল্য এসেছে ব্যক্তিগত কারণে এইডেন মার্করাম দেশে ফেরার পর জস বাটলার নেতৃত্ব নেওয়ার পর থেকে। সেইফার্ট চারটি হাফ সেঞ্চুরিতে মৌসুমের দ্বিতীয় শীর্ষ ব্যাটার হিসেবে ভূমিকা রেখেছেন।

এই মৌসুমে মার্করামের অনুপস্থিতিতে এসেক্সের পল ওয়াল্টারের অন্তর্ভুক্তিও ম্যানচেস্টারের গতিপথ পাল্টে দিতে অবদান রেখেছে। ফাইনালে ১৪ বলে ২২ রানে পাঁচ ইনিংসে ২৪৭ রান নিয়ে মৌসুম শেষ করেছেন তিনি। 

রোববার রাতে সেইফার্টকে নিয়ে ওয়াল্টার ৩১ বলে ৬৬ রান যোগ করেন। রান তাড়ায় নিউজিল্যান্ড ব্যাটার প্রথম বলেই চার মারেন। তারপর চতুর্থ ওভারে লেগ সাইড দিয়ে ছয়। ২২ বলে ২৩ রান দূরে থাকতে সেইফার্ট আউট হওয়ার পর কিছুটা ধাক্কা খেয়েছিল ম্যানচেস্টার। কিন্তু লিয়াম ডওসন সব শঙ্কা উড়িয়ে ৯৮তম বলে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন।

এই প্রথমবার ম্যানচেস্টারের পুরুষ কিংবা নারী কোনো দল প্রথমবার হানড্রেডের ট্রফি জিতল। তার আগে নুর আহমেদ তিন উইকেট নিয়ে ট্রেন্টকে ১৫৮ রানে আটকে রাখতে অবদান রাখেন।

আরও

হঠাৎ জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো, নিষেধাজ্ঞার শঙ্কা

খেলাধুলা

হঠাৎ জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো, নিষেধাজ্ঞার শঙ্কা

কোনো কারণ না জানিয়েই পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক...

২০২৬-১০-০১ ১৫:১৩

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক

খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও অভিজ্ঞ ডিফেন্ডার টিম রিম । ৩৮...

২০২৬-০৯-৩০ ১২:৩১