বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনার চত্বর ‘মীর মেজবাহ উদ্দিন মুক্তা চত্বর’ করার দাবি

সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনার চত্বর ‘মীর মেজবাহ উদ্দিন মুক্তা চত্বর’ করার দাবি

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের নবনির্মিত শহীদ মিনার চত্বরের নাম সাবেক ছাত্রসংসদের ভিপি ও ছাত্রনেতা শহীদ মীর মেজবাহ উদ্দিন মুক্তার নামে নামকরণের দাবি জানিয়েছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এ দাবিতে তাঁরা কলেজ অধ্যক্ষের কাছে লিখিত আবেদন করেছেন।

বুধবার (৫ আগস্ট) কলেজের অধ্যক্ষের বরাবর দেওয়া ওই লিখিত আবেদনে শিক্ষার্থীরা উল্লেখ করেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজ দক্ষিণাঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের স্মৃতি এ কলেজের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

আবেদনে বলা হয়, কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ও মেধাবী ছাত্রনেতা শহীদ মীর মেজবাহ উদ্দিন মুক্তা ২০০৭ সালের জানুয়ারি মাসে সন্ত্রাসীদের নৃশংস হামলায় নিহত হন। ছাত্রছাত্রীদের অধিকার আদায় এবং ক্যাম্পাসের উন্নয়নে তাঁর অবদান ও আত্মত্যাগ পিরোজপুরের ছাত্রসমাজের কাছে আজও স্মরণীয়।

শিক্ষার্থীরা আরও উল্লেখ করেন, কলেজের শহীদ মিনার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মত্যাগের প্রতীক। তাই শহীদ মীর মেজবাহ উদ্দিন মুক্তার স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও আত্মত্যাগের আদর্শ ছড়িয়ে দিতে নবনির্মিত শহীদ মিনার চত্বরের নাম ‘মীর মেজবাহ উদ্দিন মুক্তা চত্বর’ করার প্রশাসনিক অনুমোদন দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আবেদনের শেষাংশে কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য অধ্যক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

আরও

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...

২০২৬-১০-০১ ১৯:৩৫

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

সারা দেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...

২০২৬-১০-০১ ১৯:৩৪

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

সারা দেশ

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...

২০২৬-১০-০১ ১৯:৩২

"কিছু রাজনৈতিক দল দেশে  অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে" -ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

সারা দেশ

"কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে" -ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

একটি জনবহুল দেশে রাজনৈতিক দলের দুষ্ট লোকজন কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটাচ্ছে আর সেটিকে পুঁজি করে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তার...

২০২৬-১০-০১ ১৯:৩০

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

সারা দেশ

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, ‘আমরা ডিভাইসের হাত থেকে আমাদের সন্তানদের দূরে রাখতে চাই। আম...

২০২৬-১০-০১ ১৯:২৯

মৌলভীবাজারে প্রাচীন কয়েন ও সীমানা পিলার বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ : সাবেক ইউপি সদস্য ইলিয়াছুরসহ গ্রেফতার- ৪

সারা দেশ

মৌলভীবাজারে প্রাচীন কয়েন ও সীমানা পিলার বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ : সাবেক ইউপি সদস্য ইলিয়াছুরসহ গ্রেফতার- ৪

কথিত সীমানা পিলার, প্রাচীন কয়েন ও মূল্যবান ধাতব বস্তু কেনাবেচার নামে বিপুল মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ২ কোটি ২১ লাখ টা...

২০২৬-১০-০১ ১৯:২৭