সংসদের অধিবেশন পর্যবেক্ষণে চার্চের যাজকরা
ডেস্ক রিপোর্ট
|
২০২৬-০৪-১৬ ২১:৩২
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত | Powered by: channel18 IT
চলমান ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন পর্যবেক্ষণ করেছেন উপজাতি, গারো ও খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন চার্চের যাজকরা। তারা নেত্রকোনার দুর্গাপুর থেকে এসেছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে উপস্থিত হয়ে অধিবেশন পর্যবেক্ষণ করেন তারা। যাজকদের এই সফরের আমন্ত্রণ জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অধিবেশন পর্যবেক্ষণের পাশাপাশি অতিথিরা সংসদ ভবনের ভেতরের বিভিন্ন অংশ এবং বাইরের পরিবেশও ঘুরে দেখেন।
উল্লেখ্য, গত ১২ মার্চ শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।