শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

অ্যালকোহল পণ্যে শুল্ক-কর ফাঁকি: ফু-ওয়াংসহ ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

অ্যালকোহল পণ্যে শুল্ক-কর ফাঁকি: ফু-ওয়াংসহ ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

অবৈধ উৎস থেকে অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্য সংগ্রহ, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে সরবরাহের অভিযোগে ঢাকার চারটি প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ (শনিবার, ৩ অক্টোবর) এনবিআরের আওতাধীন বিভিন্ন সংস্থার সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে সরেজমিনে পরিদর্শন, তল্লাশি, নথিপত্র যাচাই-বাছাই এবং প্রয়োজন অনুযায়ী পণ্য জব্দ করা হচ্ছে।

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কয়েকটি বার, রেস্টুরেন্ট, ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউস ও ডিউটি ফ্রি শপে অবৈধ উৎস থেকে অ্যালকোহলজাত পণ্য সংগ্রহ এবং প্রযোজ্য শুল্ক-মূসক ও আয়কর ফাঁকির অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চারটি বিশেষ টিম গঠন করে।

অভিযানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের টিমের সঙ্গে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর কর্মকর্তারা অংশ নিয়েছেন।

বর্তমানে র’ ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল, মার্গারিটা লাউঞ্জ এবং ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেডে অভিযান চলছে।

এসব প্রতিষ্ঠানে মজুত অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের বৈধ উৎস, আমদানি বা ক্রয়সংক্রান্ত দলিল, প্রযোজ্য শুল্ক-মূসক ও আয়কর পরিশোধ এবং মজুত পণ্যের বৈধতা যাচাই করা হচ্ছে।

এনবিআর জানিয়েছে, অভিযান শেষে প্রাথমিকভাবে পাওয়া তথ্য ও সার্বিক ফলাফল নিয়ে শনিবার রাত সাড়ে ১০টায় জাতীয় রাজস্ব বোর্ডের আগারগাঁও কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

আরও

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

জাতীয়

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্র...

২০২৬-১০-০২ ২২:২৫

রাশিয়া থেকে ঢাকার পথে রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমান

জাতীয়

রাশিয়া থেকে ঢাকার পথে রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামবাহী বিমান রাশিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার...

২০২৬-১০-০২ ২০:৪২

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

জাতীয়

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।...

২০২৬-১০-০২ ২০:৩৮

নগর পরিকল্পনায় জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান বিআইপির

জাতীয়

ডেঙ্গু-হাম থেকে জলাবদ্ধতা, বায়ুদূষণ ও নগর তাপ- ঝুঁকি কমাতে সমন্বিত পরিকল্পনার তাগিদ নগর পরিকল্পনায় জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান বিআইপির

ডেঙ্গু, হাম, জলাবদ্ধতা, বায়ুদূষণ, নগর তাপ ও অনিরাপদ পানির মতো জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় নগর পরিকল্পনাকে আরও গুরুত্ব দেও...

২০২৬-১০-০২ ১৪:৩৪