মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

সংসদ নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে ৩৫ প্রার্থীর মামলা

সংসদ নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে ৩৫ প্রার্থীর মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ জন প্রার্থী নানা অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে মামলা করেছেন।

নির্বাচনী মামলা দায়েরের জন্য নির্ধারিত বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে পৃথকভাবে করা এসব মামলা গ্রহণ করা হয়েছে এবং শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে।

মামলা গ্রহণের আদেশে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট, সিসিটিভি ক্যামেরার রেকর্ডসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিজয়ী প্রার্থীদের প্রতি নোটিশ জারি করা হয়েছে।

মামলাকারীদের মধ্যে রয়েছেন বিএনপির ২১ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১২ জন এবং বাংলাদেশ খেলাফত মজলিস ও এলডিপির একজন করে প্রার্থী।

বিএনপির প্রার্থীদের মধ্যে রয়েছেন—মাদারীপুর-১ আসনের নাদিরা আক্তার, নীলফামারী-২ আসনের শাহরিন ইসলাম, চুয়াডাঙ্গা-১ আসনের মো. শরীফুজ্জামান, ঢাকা-১১ আসনের এম এ কাইয়ুম, কুষ্টিয়া-৪ আসনের সৈয়দ মেহেদী আহমেদ রুমী, ঢাকা-৫ আসনের মো. নবী উল্লাহ, গাইবান্ধা-৫ আসনের মো. ফারুক আলম, পাবনা-৩ আসনের মো. হাসান জাফির তুহিন, সিরাজগঞ্জ-৪ আসনের আকবর আলী, কুমিল্লা-১১ আসনের কামরুল হুদা, ঢাকা-৪ আসনের তানভীর আহমেদ রবিন, ঢাকা-১৬ আসনের আমিনুল হক, ময়মনসিংহ-১ আসনের সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, কুড়িগ্রাম-২ আসনের সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনের সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনের এমদাদুল হক ভরসা, রাজশাহী-১ আসনের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. শরীফউদ্দিন, রাজশাহী-৪ আসনের ডিএমডি জিয়াউর রহমান, পাবনা-৪ আসনের হাবিবুর রহমান হাবিব, শেরপুর-১ আসনের সানসিলা জেবরিন এবং ময়মনসিংহ-২ আসনের মোতাহার হোসেন তালুকদার।

অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে রয়েছেন খুলনা-৫ আসনের দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, পিরোজপুর-২ আসনের শামীম সাঈদী, বরগুনা-২ আসনের ডা. সুলতান আহম্মেদ, নারায়ণগঞ্জ-২ আসনের ইলিয়াছ মোল্লা, নারায়ণগঞ্জ-৩ আসনের ইকবাল হোসেন ভূইয়া, লালমনিরহাট-১ আসনের আনোয়ারুল ইসলাম রাজু, লালমনিরহাট-২ আসনের ফিরোজ হায়দার, ঢাকা-৬ আসনের আব্দুল মান্নান, গাইবান্ধা-৪ আসনের মো. আব্দুর রহিম সরকার, ঢাকা-৭ আসনের মো. এনায়েতউল্লাহ, কক্সবাজার-৪ আসনের নূর আহম্মেদ আনোয়ারী এবং ঢাকা-১০ আসনের জসিমউদ্দিন সরকার।

এ ছাড়া ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং চট্টগ্রাম-১৪ আসনে এলডিপির ওমর ফারুকও নির্বাচনের ফল চ্যালেঞ্জ করেছেন।

ঢাকা-১৬ আসনে বিএনপি প্রার্থী আমিনুল হক এবং ঢাকা-৪ আসনে বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিনের করা দুটি মামলায় শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

গত ৮ মার্চ ওই দুটি মামলার প্রাথমিক শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, ঢাকা-১৬ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর আব্দুল বাতেন এবং ঢাকা-৪ আসনে সৈয়দ জিয়াউল আবেদিন।

আদালত নির্বাচন কমিশনের সচিবকে নির্দেশ দিয়েছেন, যেন অবিলম্বে সংশ্লিষ্টদের কাছে নোটিশ পৌঁছে দেওয়া হয় এবং প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনকে বিষয়টি অবহিত করা হয়।

রুহুল কুদ্দুস কাজল বলেন, মামলার আবেদনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তারা বিজয়ী ঘোষিত প্রার্থীদের সহায়তা করেছেন এবং এ বিষয়ে আদালতে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, আবেদনে উল্লেখ করা হয়েছে যে একজন প্রিসাইডিং কর্মকর্তা নিজেই ব্যালটে সিল মারছেন—এমন তথ্য ও সাক্ষ্য আদালতে উপস্থাপন করা হয়েছে। কোনো কোনো কেন্দ্রে বিপুল সংখ্যক ব্যালট বাতিল করা হয়েছে, যা অস্বাভাবিক বলে দাবি করা হয়েছে।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে দায়ের করা আবেদন শুনানির জন্য প্রধান বিচারপতি হাইকোর্টের একটি একক বেঞ্চ নির্ধারণ করে দিয়েছেন। বিচারপতি মো. জাকির হোসেনের বেঞ্চই এসব আবেদন শুনানি করছেন।

আরও

৩ মামলায় কারাগারে ফেনী আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান

আইন-আদালত

৩ মামলায় কারাগারে ফেনী আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান

ফেনী আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসানকে ৩টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আদেশ দ...

২০২৬-০৬-২৩ ১৯:৫১

চার বছর পর রহস্য উদ্ঘাটন করলো পিবিআই, মূল আসামি গ্রেপ্তার

আইন-আদালত

পরকীয়ার জেরে ধর্ষণ ও হত্যা চার বছর পর রহস্য উদ্ঘাটন করলো পিবিআই, মূল আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দীর্ঘ চার বছর ধরে ক্লুলেস থাকা শিপ্রা রানী দাস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে ব্রাহ্মণবাড়িয়ার...

২০২৬-০৬-২২ ২২:৩৮

দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

আইন-আদালত

দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে আদাবর ও যাত্রাবাড়ী থানার মামলায় হাইকোর্টের...

২০২৬-০৬-১৮ ১৯:২১

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠন ১৪ জুলাই

আইন-আদালত

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠন ১৪ জুলাই

জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্...

২০২৬-০৬-১৭ ২০:০৩

তাবাচ্ছুম হত্যা মামলায় ১৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ অভিযোগ গঠনের একদিন পরই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন, দ্রুত বিচার কার্যক্রমে অগ্রগতি

আইন-আদালত

তাবাচ্ছুম হত্যা মামলায় ১৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ অভিযোগ গঠনের একদিন পরই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন, দ্রুত বিচার কার্যক্রমে অগ্রগতি

ঝিনাইদহের কালীগঞ্জে আলোচিত চার বছর বয়সী শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে| মামলার...

২০২৬-০৬-১৭ ১৭:৩৯

শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের

আইন-আদালত

শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর...

২০২৬-০৬-১১ ২০:৫৭