সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

স্কুলে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ‘মহানগর নবদিগন্ত’র গভীর টিউবওয়েল উপহার

স্কুলে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ‘মহানগর নবদিগন্ত’র গভীর টিউবওয়েল উপহার

শিক্ষার্থীদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন মহানগর নবদিগন্ত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংগঠনটির নিজস্ব অর্থায়নে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মহানগর মীর সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি গভীর টিউবওয়েল স্থাপন ও উদ্বোধন করা হয়েছে।

জানা যায়, বিদ্যালয়ের পুরোনো টিউবওয়েলটি দীর্ঘদিন ধরে অকেজো থাকায় শিক্ষার্থীদের সুপেয় পানির জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। অনেক শিক্ষার্থী বাড়ি থেকে পানির বোতল বহন করত, আবার কেউ দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করত। শিক্ষার্থীদের এই কষ্টের বিষয়টি নজরে আসার পর সংগঠনটি তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে টিউবওয়েলটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন। এসময় সংগঠনটির সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে সংগঠনের সদস্য শেখ মেহেদী হাসান চৌধুরী বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশুদ্ধ পানি অপরিহার্য। স্কুলের এই সংকটের কথা শুনে আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মানবিক ও সামাজিক প্রয়োজনে আমাদের এ ধরনের সেবামূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

টিউবওয়েল স্থাপনের পাশাপাশি সংগঠনটির পক্ষ থেকে স্থানীয় মহানগর নূরানী কিন্ডারগার্টেনের জন্য বৈদ্যুতিক পাখা (ফ্যান) দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে।

উল্লেখ্য যে, মহানগর নবদিগন্ত তাদের সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে আগামীতে বৃক্ষরোপণ কর্মসূচি, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, বিনামূল্যে টিউশন ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার প্রস্তুতি গ্রহণ করেছে। 

আরও

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

সারা দেশ

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ৮৩২ ইয়াবা ট্যাবলেট, নগদ আট হাজার ৯০ টাকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । এরসঙ্গে মোট...

২০২৬-১০-০৪ ২০:৫৯

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১