একই পরিবারের যমজ তিন ভাই বোনের এমন কৃতি সাফল্যে ওই প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, সহপাঠীরা ও অন্যান্য অভিভাবকবৃন্দ এবং আত্মীয়-স্বজনসহ এলাকাবাসীর সকলেই আনন্দিত হয়েছেন এবং ওই তিন শিক্ষার্থীর ভবিষ্যৎ মঙ্গল কামনায় অভিনন্দন জানিয়েছেন।
সারা দেশ
সখীপুরে যমজ তিন ভাই-বোনের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার সাফল্য অর্জন
টাঙ্গাইলের সখীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যমজ তিন ভাই-বোন। ওই তিন কৃতি শিক্ষার্থী উপজেলার বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে সাফল্য অর্জন করেছেন। সখীপুর উপজেলার ঘাটেশ্বরী গ্রামের সৌদি আরব প্রবাসী শামীম ও শিক্ষক আর্জিনা দম্পতির সন্তান ওই তিন কৃতি শিক্ষার্থী। একই পরিবারের যমজ তিন ভাই- বোন কৃতি শিক্ষার্থীরা হলো ফাতেমা আক্তার শেমী, আনাস আল মামুন ও আরাফাত আল মামুন।ওই যমজ তিন কৃতি শিক্ষার্থীদের মা ঘাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আর্জিনা আক্তার বললেন, আমার ছেলে-মেয়েদের আমি ও আমার স্বামীর তত্ত্বাবধানে ছোটবেলা থেকেই বড় করেছি এবং আমি ও আমার স্বামী ছোটবেলা থেকেই আমার সন্তানদের পড়াশুনার প্রতি মনোযোগী হওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছি। আমার ছেলে-মেয়েদের জন্য সকলের নিকট দোয়া চাই ভবিষ্যতে আমার ছেলে মেয়েরা মানুষের মত মানুষ হয়ে যেনো দেশ ও দশের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারে। বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বললেন, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত একই পরিবারের জমজ তিন ভাই-বোন ওই শিক্ষার্থীরা আমার বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিল। ওরা ছোটবেলা থেকেই খুবই মেধাবী এবং পড়াশোনার প্রতি বেশ আগ্রহ ছিল। ভালো ফলাফল করে শিক্ষার্থীরা আমাদের শিক্ষক বৃন্দের প্রত্যাশা পূরণ করেছে এবং আমাদের সুনাম বৃদ্ধি করেছে। আমার বিদ্যালয় থেকে একই পরিবারেট তিনজন জমজ ভাই বোন ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়াই আমরা খুবই আনন্দিত ও খুশি হয়েছি। আশা করি কৃতি শিক্ষার্থীদের সফলতা দেখে আমার অন্যান্য শিক্ষার্থীরাও উৎসাহিত হয়ে আগামী দিনে ভালো ফলাফল অর্জন করে এবং আমাদের ও প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে সচেষ্ট ভূমিকা পালন করবে।
আরও
সারা দেশ
ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের
ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...
২০২৬-১০-০৭ ১৬:৪৫
সারা দেশ
বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা
কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...
২০২৬-১০-০৭ ১৬:৪২
সারা দেশ
নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা
২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...
২০২৬-১০-০৭ ১৬:৪১
সারা দেশ
পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...
২০২৬-১০-০৭ ১৬:৩৮
সারা দেশ
ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...
২০২৬-১০-০৭ ১৬:৩৬
সারা দেশ
রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪
রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...
২০২৬-১০-০৭ ১৫:৩৩