বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সখীপুরে মৎস্য উপকরণ বিতরণ

সখীপুরে মৎস্য উপকরণ বিতরণ

টাঙ্গাইলের সখীপুরে ২০২৫- ২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প তৃতীয় পর্যায়ের আওতায় মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা, মাছের খাদ্য, চারা ও সবজির বীজ বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে গৃহস্থলী কাজে ব্যবহৃত পুকুরে মাছ চাষের জন্য মৎস্য চাষীদের মাঝে উপকরণ, মাছের পোনা, মাছের খাদ্য, চারা ও সবজি বীজ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি।

এ সময় উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আশরাফুল আলম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি খোরশেদ আলম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিকদার মোহাম্মদ সবুর রেজা, উপজেলা মৎস্য অফিসার মো. বদিউজ্জামান, প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব আনোয়ার কবির, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের দাপ্তরিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ।

উপজেলা মৎস্য অফিসার মো: বদিউজ্জামান বলেন, গৃহস্থালী কাজে ব্যবহৃত মৎস্যচাষীদের মাঝে মাছের পোনা, মাছের খাদ্য, সবজি চারা ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। গৃহস্থলী কাজে ব্যবহৃত পুকুরে মৎস্যচাষীদের এসব উপকরণ গুরুত্বপূর্ণ কাজে লাগবে। এছাড়াও মাছের পোনা মৎস্য চাষীরা চাষ করে ও গৃহস্থলী কৃষকরা বাড়ীর আঙ্গিনায় পতিত পুকুরে সঠিকভাবে পরিচর্যা লালন পালনের মাধ্যমে তাদের পরিবারের মানুষের আমিষের চাহিদা পূরণ হবে এবং আর্থিকভাবে লাভবান হবে।

উল্লেখ্য উপজেলার মোট চারজন কৃষকের মাঝে জনপ্রতি ৩০০০ টি মাছের পোনা, ১০৫ কেজি মাছের খাদ্য, বেগুনের চারা ১০ টি, মরিচের চারা ১০ টি, পেঁপের চারা ৫ টি, চুন ৫ কেজি এবং ০৫ ধরনের সবজী বীজ ( লাউবীজ, কুমড়া বীজ, কলমী শাকের বীজ, ভুট্টা বীজ ও ধুন্দল বীজ) বিতরণ করা হয়েছে।

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩