বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সিরাজদিখানে অনুমোদনহীন আবাসন প্রকল্পের সাইনবোর্ড অপসারণে ভ্রাম্যমাণ অভিযান

সিরাজদিখানে অনুমোদনহীন আবাসন প্রকল্পের সাইনবোর্ড অপসারণে ভ্রাম্যমাণ অভিযান

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড অপসারণ করেছে উপজেলা প্রশাসন।

আজ বুধবার (১৭ জুন ২০২৬) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ইসলামপুর থেকে সৈয়দপুর, নয়ানগর ও শিকারপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মুন্সীগঞ্জের নির্দেশনা মোতাবেক সিরাজদিখান উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রুম্পা ঘোষের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন। প্রশাসনের সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অভিযানে অংশ নেন।

অভিযানে অনুমোদনহীন তিনটি আবাসন প্রতিষ্ঠান— সিটি স্কয়ার হোমটাউন, স্বপ্নছায়া ও কিং ইকো রিসোর্ট-এর মোট ১২টি সাইনবোর্ড অপসারণ করা হয়। প্রশাসনের দাবি, এসব প্রতিষ্ঠান যথাযথ অনুমোদন ছাড়াই আবাসন প্রকল্পের প্রচারণা চালিয়ে আসছিল।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এবং কৃষিজমি রক্ষায় অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ মানুষকে কোনো আবাসন প্রকল্পে বিনিয়োগের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের বিষয়টি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় অনুমোদন ছাড়াই আবাসন প্রকল্পের নামে সাইনবোর্ড টাঙিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করা হচ্ছিল। প্রশাসনের এ উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩