বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সিরাজদিখানে ইউনিয়ন পরিষদের ৭ দোকানের ভাড়া মাত্র ১,০৫০ টাকা, নবায়নের দাবি

সিরাজদিখানে ইউনিয়ন পরিষদের ৭ দোকানের ভাড়া মাত্র ১,০৫০ টাকা, নবায়নের দাবি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়ন পরিষদের মালিকানাধীন ৭টি দোকান থেকে বর্তমানে মাসিক ভাড়া আদায় করা হচ্ছে মাত্র ১ হাজার ৫০ টাকা। প্রায় ২৫ বছর আগে সম্পাদিত চুক্তির ভিত্তিতে নির্ধারিত এই ভাড়া এখনো বহাল থাকলেও চুক্তিপত্র একবারও নবায়ন করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, বর্তমান বাজারদর অনুযায়ী এসব দোকান থেকে প্রতি মাসে কমপক্ষে ২০ হাজার টাকা ভাড়া আদায় করা সম্ভব। কিন্তু দীর্ঘদিন ধরে ভাড়া পুনর্নির্ধারণ না করায় ইউনিয়ন পরিষদ উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

দোকানগুলোর একজন ভাড়াটিয়া ও বাসাইল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. ফিরোজ হোসেন বলেন, “টেন্ডারের মাধ্যমে আমরা ৭ জন ৭টি দোকানের পজিশন ক্রয় করেছিলাম। সে অনুযায়ী আমি আমার দোকানের জন্য ইউনিয়ন পরিষদকে মাসিক ১৫০ টাকা জমিদারি ভাড়া দিয়ে আসছি। চুক্তিতে ভাড়া বৃদ্ধির বিষয়টি উল্লেখ ছিল কি না, তা নিশ্চিতভাবে বলতে পারছি না। চুক্তিপত্র দেখলে বিষয়টি জানা যাবে।”

এ বিষয়ে বাসাইল ইউনিয়ন পরিষদের সচিব মো. আক্তার হোসেন বলেন, “তৎকালীন চেয়ারম্যান একটি চুক্তির মাধ্যমে দোকানগুলোর পজিশন ভাড়া দিয়েছিলেন। সেই চুক্তির ভিত্তিতেই এখনো ভাড়া আদায় করা হচ্ছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিষয়টি নিয়ে পরিকল্পনা করা প্রয়োজন।”

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে রুম্পা ঘোষ বলেন, “ইউনিয়ন পরিষদের রাজস্ব বৃদ্ধি ও মানোন্নয়নের স্বার্থে বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে চুক্তি নবায়ন না হওয়া এবং বাজারমূল্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ভাড়া বহাল থাকায় ইউনিয়ন পরিষদ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত চুক্তি পর্যালোচনা করে বর্তমান বাস্তবতার আলোকে দোকানগুলোর ভাড়া পুনর্নির্ধারণ ও নতুন চুক্তি সম্পাদনের দাবি জানিয়েছেন।

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩