মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতির অর্ধকোটি টাকা ছিনতাই : গ্রেফতার ৯

সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতির অর্ধকোটি টাকা ছিনতাই : গ্রেফতার ৯

সিলেট মহানগর বিএনপির শীর্ষ নেতা নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে নাসিম হোসাইনের কর্মীরাও রয়েছেন। তারাও ছিনতাইয়ের সাথে সম্পৃক্ত বলে অভিযোগ পুলিশের।

শনিবার দুপুরে নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পেস্টে ৯ জনকে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ সুরমা শেখপাড়ার শাহেদ আহমদ (৪২), কমলগঞ্জের কামাল হোসেন (৩৫), কানাইঘাটের আদনান (৩৮) ও আবু তাহের(২৬), জকিগঞ্জের রুপায়ন বিশ্বাস (৪০), দক্ষিণ সুরমার রোমান আহমদ (৪৪), রাজনগরের সালমান আহমদ (২৮), বিশ্বনাথের গোলাম শহীদ (২৯) এবং কানাইঘাটের জুনায়েদ (২২)।গ্রেপ্তারকৃতদের মধ্যে শাহেদ আহমদ (৪২) বিকাশের সিলেট অঞ্চলের সুপারভাইজার, আদনান (৩৮), আবু তাহের (২৬) ও রুপায়ন বিশ্বাস (৪০) ডিএসও।

সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের সিলেট বিভাগীয় ডিস্ট্রিবিউটর। ব্যাংক বন্ধ থাকায় শুক্রবার সকালে নিজের এই কর্মীদের দিয়ে ফেঞ্চুগঞ্জসহ সেই এলাকার ব্যবসায়ীদের দিতে ৮১ লাখ ৮২ টাকা নিয়ে প্রাইভেটকারে করে পাঠান নাসিম। 

এরপর দক্ষিণ সুরমার পারাইচকে ছিনতাইকারীরা ৫০ লাখ ৫৭ হাজার টাকা লুটে নেয় বলে অভিযোগ তার।পুলিশ জানায়, শুক্রবার সকাল পৌনে ১১ টার দিকে লালমাটিয়া এলাকায় পৌঁছালে ৩ জন আরোহীর একটি মোটরসাইকেল বিকাশের টাকাবহনকারী গাড়িটিকে থামার সংকেত দেয়।

তখন গাড়ির ড্রাইভার গাড়ির গতি কমালে মোটরসাইকেল আরোহীরা গাড়িটি থামিয়ে গাড়িতে থাকা সকলকে ভয়ভীতি, হুমকি প্রদর্শনসহ একজনকে মারপিট করে ০৫টি ব্যাগে থাকা ৫০ লাখ ৭০ হাজার টাকা নিয়ে যায়।

সিলেট মহানগর পুলিশের ফেসবুক পেজে জানানো হয়, অভিযোগ রয়েছে, গাড়িতে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিস্থিতির ঝুঁকি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও গাড়ির গতি কমিয়ে টাকা ডাকাতির সুযোগ সৃষ্টি করেন। 

এছাড়া টাকাবাহী গাড়ির নিরাপত্তায় নিয়োজিত স্কর্ট সদস্য রোমান আহমদ (৪৪), সালমান আহমদ (২৮), গোলাম শহীদ (২৯) ও জুনায়েদ (২২) ঘটনার সময় গাড়ির সাথে উপস্থিত ছিলেন না, যা সন্দেহের সৃষ্টি করে।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, অজ্ঞাতনামা ডাকাতদের সাথে আঁতাত করে টাকাবাহী গাড়ির গতিবিধি সম্পর্কে অগ্রিম তথ্য সরবরাহের মাধ্যমে টাকা ডাকাতির ঘটনায় বিকাশের কর্মীরা জড়িত থাকতে পারেন।এ ঘটনায় জড়িত সন্দেহে মোগলাবাজার থানা পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

সারা দেশ

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় মো. মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে...

২০২৬-০৯-২৯ ২০:০৮

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

সারা দেশ

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর হার্ট ফা...

২০২৬-০৯-২৯ ১৮:৪৪

মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান

সারা দেশ

মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান

মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি বলেন, মোংলা বন্দ...

২০২৬-০৯-২৯ ১৮:৪৩

কর্মস্থলে পাওয়া যায় না স্বাস্থ্য কর্মকর্তাকে, রিসিভ করেন না ফুন

সারা দেশ

কর্মস্থলে পাওয়া যায় না স্বাস্থ্য কর্মকর্তাকে, রিসিভ করেন না ফুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ। নিয়মিত কর্মস্থলে আসেন না তিনি।...

২০২৬-০৯-২৯ ১৮:৪১

ময়মনসিংহে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন

সারা দেশ

ময়মনসিংহে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন

ময়মনসিংহের পাটগুদাম উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তচাপ ও রক্তে শর্করা (ব্লাড সুগার) পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং প...

২০২৬-০৯-২৯ ১৮:৪০

ধলেশ্বরীর ভাঙন পরিদর্শনে এমপি আব্দুল্লাহ, দ্রুত সমাধানের আশ্বাস

সারা দেশ

ধলেশ্বরীর ভাঙন পরিদর্শনে এমপি আব্দুল্লাহ, দ্রুত সমাধানের আশ্বাস

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা এলাকায় ধলেশ্বরী নদীর ভয়াবহ ভাঙন পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-১ আসন...

২০২৬-০৯-২৯ ১৮:৩৮