সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

শিক্ষা ও কারিগরি খাতের মানোন্নয়নে কাজ করবে বাংলাদেশ-চীন

শিক্ষা ও কারিগরি খাতের মানোন্নয়নে কাজ করবে বাংলাদেশ-চীন

শিক্ষা ও কারিগরি খাতে চীনের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সোমবার (২৪ আগস্ট) মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে চীনা প্রতিনিধিদল শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। এ সময় মন্ত্রী বাংলাদেশের শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের অব্যাহত সহযোগিতার জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান।

মন্ত্রী বলেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা গেলে বাংলাদেশকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। এ লক্ষ্যেই সরকার টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন বা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি বলেন, বর্তমান প্রজন্মকে দক্ষ ও বৈশ্বিক মানের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।

বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষার মানোন্নয়ন এবং কারিগরি শিক্ষার প্রসারে ভবিষ্যতে আরও নিবিড়ভাবে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।

আরও

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নিয়ে বড় প্রশ্ন, যা বললেন অর্থমন্ত্রী

জাতীয়

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নিয়ে বড় প্রশ্ন, যা বললেন অর্থমন্ত্রী

নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অর্থায়ন কোথা থেকে হবে- এ নিয়ে প্রশ্নের মুখে পড়েছে সরকার। একসঙ্গে পুরো অর্থ দেওয়া সম্ভব হচ্ছে...

২০২৬-০৮-২৪ ১৪:৫৮

সড়কে বছরে ৫ হাজার মৃত্যু; ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নামাতে চায় সরকার

জাতীয়

সড়কে বছরে ৫ হাজার মৃত্যু; ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নামাতে চায় সরকার

দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা...

২০২৬-০৮-২৪ ১৩:২৬

মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর

জাতীয়

মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জুলাই জাদুঘর পরিদর্শনের সময় বিদ্যুৎ চলে যাওয়ায় মোবাইল ফোনের ফ্ল্যাশলাই...

২০২৬-০৮-২৪ ০৯:২১

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, পরিপত্র জারি

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, পরিপত্র জারি

ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদলের পর একই মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন দুই প্রতিমন্ত্রী। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে এব...

২০২৬-০৮-২৩ ২৩:৪০

দুর্নীতি কমাতে ডিজিটাল ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ সংসদীয় কমিটির

জাতীয়

দুর্নীতি কমাতে ডিজিটাল ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ সংসদীয় কমিটির

দুর্নীতি প্রতিরোধে সরাসরি যোগাযোগনির্ভর কার্যক্রম কমিয়ে ডিজিটাল ও স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করেছে ত্রয়োদ...

২০২৬-০৮-২৩ ২১:১২

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) কমিটির সভ...

২০২৬-০৮-২৩ ১৯:৪৩