সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত

পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

তিনি বলেন, ‘অক্টোবরে বিমানবন্দরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা করবে।’

সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে দেশের বিমান ও পর্যটন খাত নিয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন।

মিল্লাত বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের কাজ এগিয়ে চলছে। দেশের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য কক্সবাজার থেকে ফ্লাইট পরিচালনার বিষয়ে ইতোমধ্যে কয়েকটি বিদেশি এয়ারলাইন্স আগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন, আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরে টার্মিনালটি চালু করার লক্ষ্যে সরকার প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।

তিনি বলেন, ‘ডিসেম্বরে টার্মিনালটি চালুর লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।’

বিমান মন্ত্রী মিল্লাত জানান, তৃতীয় টার্মিনাল নির্মাণ ও পরিচালনার বিষয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামী মাসে চুক্তি স্বাক্ষর করা হবে।

টার্মিনালটি চালু হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা আরও বাড়বে এবং যাত্রীসেবার মান উন্নত হবে। এর ফলে দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বারে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।

সাক্ষাৎকালে এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার সংগঠনের পক্ষ থেকে মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মিল্লাতকে অভিনন্দন জানান।

এ সময় এটিজেএফবি’র সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

 

 

আরও

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নিয়ে বড় প্রশ্ন, যা বললেন অর্থমন্ত্রী

জাতীয়

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নিয়ে বড় প্রশ্ন, যা বললেন অর্থমন্ত্রী

নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অর্থায়ন কোথা থেকে হবে- এ নিয়ে প্রশ্নের মুখে পড়েছে সরকার। একসঙ্গে পুরো অর্থ দেওয়া সম্ভব হচ্ছে...

২০২৬-০৮-২৪ ১৪:৫৮

সড়কে বছরে ৫ হাজার মৃত্যু; ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নামাতে চায় সরকার

জাতীয়

সড়কে বছরে ৫ হাজার মৃত্যু; ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নামাতে চায় সরকার

দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা...

২০২৬-০৮-২৪ ১৩:২৬

মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর

জাতীয়

মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জুলাই জাদুঘর পরিদর্শনের সময় বিদ্যুৎ চলে যাওয়ায় মোবাইল ফোনের ফ্ল্যাশলাই...

২০২৬-০৮-২৪ ০৯:২১

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, পরিপত্র জারি

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, পরিপত্র জারি

ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদলের পর একই মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন দুই প্রতিমন্ত্রী। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে এব...

২০২৬-০৮-২৩ ২৩:৪০

দুর্নীতি কমাতে ডিজিটাল ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ সংসদীয় কমিটির

জাতীয়

দুর্নীতি কমাতে ডিজিটাল ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ সংসদীয় কমিটির

দুর্নীতি প্রতিরোধে সরাসরি যোগাযোগনির্ভর কার্যক্রম কমিয়ে ডিজিটাল ও স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করেছে ত্রয়োদ...

২০২৬-০৮-২৩ ২১:১২

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) কমিটির সভ...

২০২৬-০৮-২৩ ১৯:৪৩