রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

দুর্নীতি কমাতে ডিজিটাল ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ সংসদীয় কমিটির

দুর্নীতি কমাতে ডিজিটাল ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ সংসদীয় কমিটির

দুর্নীতি প্রতিরোধে সরাসরি যোগাযোগনির্ভর কার্যক্রম কমিয়ে ডিজিটাল ও স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিকে চিহ্নিত বা শাস্তি দেওয়ার পাশাপাশি দুর্নীতির সুযোগ তৈরি করে এমন প্রক্রিয়া ও ব্যবস্থার পরিবর্তন বা বিলোপের ওপর জোর দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠকে এসব বিষয়ে গুরুত্বারোপ করা হয়। কমিটির সভাপতি মুশফিকুর রহমান এমপির সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বলা হয়, সরকারি সেবা ও কার্যক্রমে সরাসরি যোগাযোগ কমিয়ে ডিজিটাল ও স্বয়ংক্রিয় ব্যবস্থা প্রবর্তন করা হলে দুর্নীতির সুযোগ কমবে। একই সঙ্গে ব্যবসায়ীদের ব্যয় ও হয়রানি কমবে, ব্যবসার পরিবেশ সহজ হবে এবং সরকারের রাজস্ব আদায়ও বাড়বে।

বৈঠকে হিসাবরক্ষণ ও আর্থিক প্রতিবেদন ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও কার্যকর করার ওপরও গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে জবাবদিহিতা বৃদ্ধি করা গেলে সরকারি কার্যক্রমের দক্ষতা ও কার্যকারিতা আরও বাড়বে বলে অভিমত ব্যক্ত করা হয়।

এ ছাড়া সরকারের ব্যয় নির্বাহে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সক্ষমতা, কর-জিডিপি অনুপাতের ব্যবধান কমাতে গৃহীত পদক্ষেপ এবং এনবিআরের সাংগঠনিক কাঠামো নিরূপণ ও করণীয় বিষয়ে এনবিআরের পক্ষ থেকে প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। উপস্থাপিত বিষয়গুলোর ওপর কমিটির সদস্যরা আলোচনা করেন এবং বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।

বৈঠকের শুরুতে কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, মো. জালাল উদ্দিন এমপি, মঈনুল ইসলাম খান এমপি, মো. শাহাদাত হোসেন এমপি, মো. সাইফুল আলম এমপি, সৈয়দ জয়নুল আবেদীন এমপি এবং মো. আবুল হাসনাত এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকে এনবিআরের করনীতির প্রথম সচিব, সংসদ সচিবালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও

আন্তর্দেশীয় বিয়ের আড়ালে নারী পাচার, এখনই সতর্ক হতে হবে

জাতীয়

আন্তর্দেশীয় বিয়ের আড়ালে নারী পাচার, এখনই সতর্ক হতে হবে

বিদেশি নাগরিককে বিয়ে করে নতুন জীবনের আশায় চীনে পাড়ি দেওয়া—কাগজে-কলমে এটি একটি বৈধ পারিবারিক অভিবাসন প্রক্রিয়া। কিন্তু এই...

২০২৬-০৮-২৩ ১৮:১০

ঢাকায় চরম লোডশেডিং, দিনে ও রাতে একাধিকবার থাকছে না বিদ্যুৎ

জাতীয়

ঢাকায় চরম লোডশেডিং, দিনে ও রাতে একাধিকবার থাকছে না বিদ্যুৎ

ঢাকায় আবারও বেড়েছে লোডশেডিং। দিন-রাত মিলিয়ে বিভিন্ন এলাকায় একাধিকবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাস...

২০২৬-০৮-২৩ ১২:৫৩

রো‌হিঙ্গা‌দের আশ্রয় ১০ বছর থে‌কে যেন ২০ বছরে না যায় : শামা ওবা‌য়েদ

জাতীয়

রো‌হিঙ্গা‌দের আশ্রয় ১০ বছর থে‌কে যেন ২০ বছরে না যায় : শামা ওবা‌য়েদ

বাংলা‌দে‌শে থাকা রো‌হিঙ্গা‌দের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয় সেই শঙ্কার কথা তু‌লে ধ‌রে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্র...

২০২৬-০৮-২৩ ১২:৫১

পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া

জাতীয়

পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া

সম্প্রতি চিত্রনায়িকা তমা মির্জার এবি ব্যাংকে যোগদানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংক ও বিনোদনজগতের মধ্যে সম্পর্ক নিয়...

২০২৬-০৮-২৩ ১২:৩৩

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয়

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে পেশাগত দক্ষতা, সততা ও নেতৃত্বের গুণাবলির ভিত্তিতে নৌবাহিনী ও বিম...

২০২৬-০৮-২৩ ১২:১১