মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সিকৃবির সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন মন্ত্রী মুক্তাদির ও এমপি লুনা

সিকৃবির সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন মন্ত্রী  মুক্তাদির ও এমপি লুনা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) আইন, ২০০৬ অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সদস্য হিসেবে দুই জন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। মনোনীত সদস্যরা হলেন বাণিজ্য, শিল্প, পাট, বস্ত্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদির এবং সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর লুনা।

গত সোমবার (৪ মে) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১৭(১)(ছ) ধারা মোতাবেক’ এই মনোনয়ন প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নব মনোনীত দুই সদস্য বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘সিন্ডিকেট’-এ দায়িত্ব পালন করবেন। এ সংক্রান্ত চিঠির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব, স্পীকারের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা রক্ষায় এই মনোনয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।

আরও

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

সারা দেশ

১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

নারায়ণগঞ্জের বন্দরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় মো. মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে...

২০২৬-০৯-২৯ ২০:০৮

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

সারা দেশ

বিশ্ব হার্ট দিবসে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর হার্ট ফা...

২০২৬-০৯-২৯ ১৮:৪৪

মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান

সারা দেশ

মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান

মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি বলেন, মোংলা বন্দ...

২০২৬-০৯-২৯ ১৮:৪৩

কর্মস্থলে পাওয়া যায় না স্বাস্থ্য কর্মকর্তাকে, রিসিভ করেন না ফুন

সারা দেশ

কর্মস্থলে পাওয়া যায় না স্বাস্থ্য কর্মকর্তাকে, রিসিভ করেন না ফুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ। নিয়মিত কর্মস্থলে আসেন না তিনি।...

২০২৬-০৯-২৯ ১৮:৪১

ময়মনসিংহে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন

সারা দেশ

ময়মনসিংহে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন

ময়মনসিংহের পাটগুদাম উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তচাপ ও রক্তে শর্করা (ব্লাড সুগার) পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং প...

২০২৬-০৯-২৯ ১৮:৪০

ধলেশ্বরীর ভাঙন পরিদর্শনে এমপি আব্দুল্লাহ, দ্রুত সমাধানের আশ্বাস

সারা দেশ

ধলেশ্বরীর ভাঙন পরিদর্শনে এমপি আব্দুল্লাহ, দ্রুত সমাধানের আশ্বাস

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা এলাকায় ধলেশ্বরী নদীর ভয়াবহ ভাঙন পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-১ আসন...

২০২৬-০৯-২৯ ১৮:৩৮