মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সেনাবাহিনী দিয়ে মুহুরী-কহুয়া নদীর বাঁধ বাস্তবায়নের দাবিতে ফেনীতে মানববন্ধন

সেনাবাহিনী দিয়ে মুহুরী-কহুয়া নদীর বাঁধ বাস্তবায়নের দাবিতে ফেনীতে মানববন্ধন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় অনুমোদিত ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

​শনিবার (১১ জুলাই) বিকেলে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানায় ‘আমরা গর্বিত আমরা ফেনীর সন্তান’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

মানববন্ধনে বক্তারা প্রকল্পটির গুণগত মান নিশ্চিত ও টেকসই করার লক্ষ্যে এটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে সম্পন্ন করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

​সংগঠনের উপদেষ্টা আনোয়ারুল আহসান জসিমের সভাপতিত্বে ও অপর উপদেষ্টা প্রভাষক মোরশেদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব বক্তব্য রাখেন।

​বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতের প্রচার ও মিড়িয়া সম্পাদক আ.ন.ম. আবদুর রহিম, এপিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন মোর্শেদ, খেলাফত মজলিস বাংলাদেশের সদস্য প্রকৌশলী শাহ শিহাব উদ্দিন, ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুর রহমান, বীকন মডেল কলেজের প্রভাষক ও দীপ্ত টিভির প্রতিবেদক আবদুল্লাহ আল-মামুন, চ্যানেল ওয়ানের প্রতিবেদক নজির আহমেদ রতন, দৈনিক কালবেলা প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু, তালাশ প্রতিদিন অনলাইনের সম্পাদক শাহাদাত সাজু।

​এছাড়াও মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য শাহ ওয়ালী উল্লাহ, শামীম, লায়ন্স ক্লাবের ট্রেজারার লোকমান হোসেন সুমন ও ছাগলনাইয়া উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সদস্য আবদুস সালাম।

​মানববন্ধনে বক্তারা বলেন, ফেনীবাসীকে স্থায়ী বন্যা কবল থেকে রক্ষা করতে মুহুরী-কহুয়া ও সিলোনীয়া নদীর এই বেড়িবাঁধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, সাধারণ ঠিকাদারদের মাধ্যমে করা বাঁধ অনেক সময় টেকসই হয় না, যা সামান্য বন্যাতেই ভেঙে যায়। যেহেতু একনেক সভায় এই বৃহৎ প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে, তাই জনস্বার্থে, কাজের স্বচ্ছতা ও দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে এটি সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করা এখন সময়ের দাবি।

আরও

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সারা দেশ

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগেই অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়ন...

২০২৬-১০-০৫ ২২:০২

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫