বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সীমান্তে আলো নিভিয়ে পুশ-ইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর তৎপরতায় পিছু হটে বিএসএফ

সীমান্তে আলো নিভিয়ে পুশ-ইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর তৎপরতায় পিছু হটে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতজুড়ে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে সীমান্তের ওপারে হঠাৎ নিরাপত্তা বাতি নিভিয়ে দেয় বিএসএফ। এতে সন্দেহের সৃষ্টি হলে মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হয়। পরে পাঁচ শতাধিক গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় জড়ো হন। একই সময়ে বিজিবির সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে সতর্ক অবস্থান নেন।

স্থানীয়দের দাবি, মানুষের উপস্থিতি ও প্রতিবাদের মুখে বিএসএফ পুনরায় সীমান্তের আলো জ্বালায়। তখন সীমান্তের ওপারে বিএসএফের কয়েকটি যানবাহন এবং সাদাপোশাকে কয়েকজন ব্যক্তিকে দেখা যায়। পরিস্থিতির কারণে রাতভর বিজিবি ও স্থানীয় বাসিন্দারা সীমান্ত পাহারা দেন। একপর্যায়ে বিএসএফ পুশ-ইনের জন্য জড়ো করা ব্যক্তিদের সরিয়ে নেয়।

শনিবার সকালে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়নের সদস্য ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের একটি চেষ্টা প্রতিহত করা হয়েছে।

বিজিবির তথ্য অনুযায়ী, ভারতের ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের মল্লিক সুলতানপুর ক্যাম্পের অধীন সীমান্ত পিলার ১৮৩/৩-এস এলাকার কাছে সীমান্তের নিরাপত্তা বাতি বন্ধ করা হয়। একই সময়ে ভারতের অভ্যন্তরে কয়েকজনের সমাগম লক্ষ্য করা গেলে বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রতিরোধমূলক অবস্থান নেয়। পরে ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফ ওই ব্যক্তিদের নিজেদের গাড়িতে করে মালদাহ হোল্ডার সেন্টারে নিয়ে যায় বলে বিজিবি জানিয়েছে।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরও

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

সারা দেশ

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে কেসিসি’র ধারাবাহিক কার্যক্রম অব্যাহত...

২০২৬-০৯-৩০ ১৭:০২

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সারা দেশ

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আফরিন খাতুন(৫) ও মিম আক্তার(৪) নামের দুই শিশুর মৃত্যু...

২০২৬-০৯-৩০ ১৭:০১

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

সারা দেশ

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

চাঁদবিলের তিন ফসলি কৃষিজমিতে বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প স্থাপনের পরিকল্পনা বন্ধের দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও অবস্থান কর...

২০২৬-০৯-৩০ ১৫:৫৭

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

সারা দেশ

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে মানুষের জীবনযাত্রা যেমন সহজ হয়েছে, তেমনি সাইবার অপরাধও দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সামা...

২০২৬-০৯-৩০ ১৫:৫৬

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারা দেশ

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারাদেশে যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি বলে মন্তব্য করেছেন...

২০২৬-০৯-৩০ ১৫:৫৫

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

সারা দেশ

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ঋষিপাড়ার বাসিন্দা সুশীল চন্দ্র ঋষির (৭০) বাসত বাড়িতে হামলা,ডাকাতির চেষ্টা ও চাঁদা দাবী ঘটন...

২০২৬-০৯-৩০ ১৫:৫২