বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সাভারে নিষ্ক্রিয় করা হলো স্কচটেপে মোড়ানো প্রেসার কুকারে থাকা বোমা

সাভারে নিষ্ক্রিয় করা হলো স্কচটেপে মোড়ানো প্রেসার কুকারে থাকা বোমা

সাভারে স্কচটেপে মোড়ানো প্রেসার কুকারে থাকা বোমা নিষ্ক্রিয় করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের সাদাপুর গোপের বাড়ি এলাকার ঘোড়া মসজিদের মাঠে এটি নিষ্ক্রিয় করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার মধ্যরাতে বনগাঁওয়ের ঘোড়া মসজিদের মাঠে প্রেসার কুকারে থাকা বোমাটি পাওয়া যায়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে সাদাপুর গোপের বাড়ি এলাকার ঘোড়া মসজিদের মাঠে একটি বাইকে করে তিনজন লোক আসে। তারা একটি নীল রঙের ড্রাম সেখানে রেখে যান। পরে মাদরাসার লোকজন ড্রামের ভেতর একটি কোরআন শরীফ, কালো স্কচটেপে মোড়ানো প্রেসার কুকার, রিমোট ও কয়েকটি জামাকাপড় দেখতে পায়। সেখান থেকে কোরআন শরীফটি ভেতরে নিয়ে যাওয়া হয় এবং কালো স্কচটেপে মোড়ানো প্রেসার কুকার মাঠের দূরে এক স্থানে রাখে। এরপরে সকাল ৬টার দিকে আবার কয়েকজন লোক এসে ড্রামটি নিয়ে যান। পরে সকাল ৮টার দিকে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঢাকা পোস্টকে জানান, বোম্ব ডিসপোজাল ইউনিট এসে বোমা নিষ্ক্রিয় করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

আরও

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

সারা দেশ

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

গত ২০ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাওয়ার কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

২০২৬-১০-০১ ১৪:২১

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সারা দেশ

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে জাতীয় সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

২০২৬-১০-০১ ১৪:১৮

ফেনীতে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন, কার্ড বিতরণ ও সোলার বিদ্যুৎ

সারা দেশ

ফেনীতে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন, কার্ড বিতরণ ও সোলার বিদ্যুৎ

দিনব্যাপী সফরে ফেনীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে তিনি ফেনীতে পৌঁছান। সফরে তিনি...

২০২৬-১০-০১ ১৪:১৭

মহেশপুরে পাখি ভ্যান-ট্রাক্টর সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ২

সারা দেশ

মহেশপুরে পাখি ভ্যান-ট্রাক্টর সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ২

ঝিনাইদহের মহেশপুরে পাখি ভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মামুন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা আরও...

২০২৬-১০-০১ ১৪:১২

বাসের ধাক্কায় কালীগঞ্জ পৌর কর্মচারী নিহত

সারা দেশ

বাসের ধাক্কায় কালীগঞ্জ পৌর কর্মচারী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৫৯) নামে এক পৌর কর্মচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ...

২০২৬-১০-০১ ১৪:১১